somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৌশল ও অপকৌশল

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত কয়েক বছর যে শেখ হাছিনাকে দেখেছি তার সাথে বর্তমান শেখ হাছিনার বহুত পার্থক্য। কথা বার্তা ও সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা তিনি পূর্বে প্রয়োগ করেছে তা অতুলনীয়। বিডিআর বিদ্রোহ দমন, গনজাগরণ মঞ্চ নিয়ন্ত্রণ বা পদ্মসেতু দুর্নীতি কিংবা হেফাজতে ইসলাম কে নিয়ন্ত্রণ বা খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত এবং জেলে প্রেরণে যে পদ্ধতি অবলম্বন করছে সেগুলো যথেষ্ট কৌশলী ছিল। এবং আন্তর্জাতিক অঙ্গণে জঙ্গি বিরোধী অভিযান এবং রোহিঙ্গা বিষয় ভুমিকা যথেষ্ট প্রশংসার দাবিও রাখে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, ১৫৪ জন অনির্বাচিত সংসদ সদস্য নিয়ে ২য় বারের মত সংসদীয় ক্ষমতা ধরে রাখা। সেটা তেও তিনি ভালো ভাবেই উতরে গিয়েছিল। কিন্তু বর্তমানে কিছু বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যথেষ্ট প্রশ্নবিদ্ধ ও দৃষ্টিকটু। প্রথমত কোটা আন্দোলন কে যেভাবে দমন করেছেন তা সকলের মনে বিরূপ ও এতদিন মানুষ আওয়ামীলীগের অন্য নেতাদের অতটা গন্য না করলেও শেখ হাছিনাকে যথেষ্ট মান্য করত। কিন্তু কোটা নিয়ে এই রাজনৈতিক খেলার কারণে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তা যথেষ্ট কমেছে। কিন্তু প্রধানমন্ত্রী ইচ্ছে করলে এইখানে অারো কৌশলী হতে পারতেন এবং ভালো ভাবেই কোটার ব্যপারে সিদ্ধান্ত নিতে পারতেন সাথে জনপ্রিয়তাও বাড়ত। যেখানে কোটা ব্যপারে বিশাল একটা জনগোষ্ঠী, বলা যায় দেশের প্রায় ৯০ শতাংশ মানুষই কোটা সংস্কারের পক্ষে ছিল এবং যারা বিপক্ষে ছিল তাদেরও অতটা জোরালো কোন অবস্থা ছিল না কিংবা থাকলেও তাদের স্বার্থরক্ষা করেও এর সুন্দর সমাধানের বহু পথ খোলা ছিল সেখানে উনার এমন হঠকারি সিদ্ধান্ত কেন তা আজও অনেকের মনে প্রশ্ন। দ্বিতীয়ত নিরাপদ সড়ক অান্দোলন কে কেন দলীয় ভাবে মোকাবেলা করতে হলো তা কোটার চেয়েও বড় ভূল। মানুষের মনে এখন এই ধারনা জন্মেছে, সরকার ইচ্ছে করলেই যেকোন আন্দোলন দমন করতে পারে এবং হেমলেট পড়ে যেকেউই পুলিশের কাজ নিজ হাতে তুলে নিতে পারে এবং সরকার দলীয় ছাত্রসংগঠন সব আন্দোলনের বিপক্ষে এবং তারা যে কাউকে হাতুড়ে পেটা করতে পারে যা মানুষের মনে আইনি শাসনের প্রতি অনাস্থা সৃষ্টি করতেই যথেষ্ট। সরকার বাধ্য করছে, মানুষকে নিজেদের কথাগুলোকে গিলাতে কিন্তু ভুলে যায় জনগন অন্ধ কিংবা বধির নয়। তারাও সুযোগ ফেলে তাদের ক্ষমতা প্রর্দশন করে ঠিকই ছাড়বে। এই বছরের শুরু থেকেই একে একে বের হয়ে আসছে বড় বড় দুর্নীতির থলের বেড়াল গুলো। সবচেয়ে বড় ধান্দাবাজি হচ্ছে,জনতা ব্যাংকের মত টাকার কেলেঙ্কারি হওয়া একটা ব্যাংককে সরকারের বাজেট থেকে অর্থ সহয়তা। যা পৃথিবীর ইতিহাসে বিরল। একই ভাবে এই বছরও তা কন্টিনিউ রয়েছে। কয়লা, স্বর্ন বদল, অবশেষে পাথর চুরি। সরকারের ভাবমুর্তিতে বড় ধরনের আঘাত হেনেছে। তবে শেখ হাছিনা সামান্য নৌমন্ত্রী শাহজাহান খানকে নিয়ন্ত্রন করতে না পারা বিরাট ধরনের দুর্বলতার বহিঃপ্রকাশ। এর মানে শেখ হাছিনা চাইলেও এখন অনেক সিদ্ধান্ত একা নিতে পারে না।সামনে নির্বাচন। এখন দেখার বিষয় সরকার এতে কি কৌশল কিভাবে প্রয়োগ করে করে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×