“নাগরীক জীবন যাত্রা”
বাড়ীওয়ালা VS ভাড়াটিয়া
আমাদের চীরচেনা এই প্রিয় ঢাকা শহরে বর্তমানে প্রায় আড়াই কোটি এর উপর জনসংখ্যা বসবাস করছে। কিন্তু এই আড়াই কোটি মানুষ কী নিশ্চিতভাবে বসবাসের সুযোগসুবিধা পাচ্ছে?? এর মধ্যে বেশীরভাগই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত। তার মধ্যে চার ভাগের তিন ভাগ মানুষ অস্থায়ীভাবে বা ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। যদি বলা হয় ঢাকা ও এর আশেপাশ এলাকায় কত সংখ্যক আবাসিক বাড়ী আছে তবে সেটা বোধহয় নিশ্চিত করে বলতে সমীক্ষর প্রয়োজন পড়বে। আমরা কি আসলেই নাগরীক জীবন যাত্রার মান উন্নয়ন করতে পেরেছি??
/
এবার মূল প্রসঙ্গে আসা যাক। বাড়ীওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যকার সমস্যা ও এর সাথে জাতীয় রাজস্ব খাত কীভাবে জড়িত আছে সেটা দেখে নেয়া যাক। আমি ঢাকা খিলখেত থানার জোয়ার সাহারা এলাকার নিকুঞ্জ-২ এ দীর্ঘ সাত বছর থেকে বসবাস করে আসছি। প্রথম যখন এলাম তখন নিকুঞ্জের দুই রুমের বাসা অর্থাৎ আটশ স্কয়ার ফিট এর একটা ফ্ল্যাটের ভাড়া ছিলো দশ থেকে বারো হাজার টাকা। এই ভাড়া প্রতিবছর দুহাজার করে বাড়তে থাকে। সেটা বর্তমানে দাঁড়িয়েছে ষোল হাজার টাকা প্রতি ফ্ল্যাট। গড়ে ঢাকার প্রতিটি এরিয়াতেই ১৬হাজার টাকা করে ধরা যাক। বাড়ির সংখ্যা আনুমানিক ৫০ লক্ষ তো হবেই এই ঢাকা ও এর আশেপাশে‼ এবার আসি ৬ তলা বাড়ি যাদের আছে তাদের মাসিক ও বাৎসরিক আয় কত??
/
১) ৬তলা বাড়িতে ২তলা ও গ্রাউন্ড ফ্লোরের অর্ধেক বাদ দিলে চিলেকোটা সহ ফ্ল্যাট দাড়ায় ১০টি।
২)এই ১০টি ফ্ল্যাটের ভাড়া ১৬হাজার করে ধরলে দ্বারায় ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রতিমাসিক আয়!
৩)তাহলে ঐ বাড়িওয়ালার বাৎসরিক আয় হচ্ছে প্রয় ২০ লক্ষ টাকা।
৪)এরিয়া ভেদে এই টাকার পরিমাণ ৩০-৫০লক্ষ টাকা পর্যন্ত হতে পারে ‼
বাংলাদেশ আয়কর আইনে বলা আছে যার বাৎসরিক আয় ২লক্ষ ৪০হাজার টাকা বা এর উপরে যদি হয় তবে সেই ব্যাক্তি আয়করের আওতাভূক্ত হবে। এই ৫০ লক্ষ বাড়ি অয়ালা ২০লক্ষ করে হলেও ভাড়া অঠালে টোটাল দ্বারায় একহাজার লক্ষ কোটি টাকা*** ভেবে দেখেছেন কি?? আর ৪% হারে কর কর্তন করলে রাজস্ব হয় প্রতি বছর ৪০ লক্ষ হাজার কোটি টাকা‼! অর্থাৎ প্রতিবছর আমাদের দেশের যে বাজেট হয় তার থেকে ১১গুন বেশি রাজস্ব জমা হতো যদি ঢাকার বাড়িওয়ালারা আয়কর দিতো।। অথচ এসবের দেখার কেউ নাই। এসব বিষয় হিসাবনিকাশ করারো কেউ নাই! বাড়িওয়াদের ভাড়াটিয়াদের সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ, প্রতি বছর ভাড়া বারানো, এ বিল সেবিল আরো কত কন্ডিশন‼! অথচ বেশিরভাগ ভাড়াটিয়াই মধ্যবিত্ত পরিবার। মধ্যবিত্ত ও গরীবদের টাকা বড়লোকেরা সবসময় লুটেপুটেই খায়। এরা ভাওতাবাজ, অসৎ ব্যাক্তি। অথচ সমাজে এরাই সম্মান পায় বেশি‼‼
(বিঃদ্রঃ তথ্যের ভুল হলে নিজ গুনে ক্ষমা করবেন। আমি অনুমানের ভিত্তিতে পরিসংখ্যান করেছি মাত্র। এই হিসাবটা নিকুঞ্জকে আদর্শমান হিসাব ধরে করা হয়েছে।)
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



