সময়ের ডাক বাতাসে মিলায়
অনুরনণ উঠে কাপায় না হৃদয়
না বলা সকল কথা দুয়ারে এসে
ফিরে যায় ব্যর্থতায়,
সজীব তরতাজা অবয়ব
মনের মনিকোটায় ভেসে উঠবার আগেই
হারিয়ে যায় অসীমে
শূণ্যতার ফাক অবলোপ করতে
বারবার ব্যর্থ হয়ে বিলীন হয় বিস্তীর্ন বিরাণে।
কত শত কথা অব্যক্ত অনুরনণ,
ফুলেল নৈবেদ্য পায়না খুজে নিজ গন্তব্য ।
আশা নিরাশার দোলাচলে
নানা শংকা বিকল্পনা মাথা নাড়া
দিয়ে ঘূর্ণির তুফান উঠায়,
ক্ষান্ত হতে ,শ্রান্ত হতে অপেক্ষার চাপের
পারদ হিমালয় ছোয়, যদি না
সেই সময়ের ডাক অনুরনণ তোলে
ইপ্সিতের হৃদয় মন্দিরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


