somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু থামবেন প্লিজ !

১৩ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সবাই বলে সিনেমা নাকি বাস্তবতার সাথে মিল রেখেই বানানো হয়। আসলে তার কতটুকুই বাস্তব সম্মত!!!


সিনেমা এবং বাস্তবতা:

সিনেমা:নায়িকা ভিলেন দ্বারা আক্রান্ত, সন্ত্রম যায়-যায় অবস্থা। নায়কের আগমন,তারপর ভিলেনদের পিটিয়ে ফার্নিচার....!

বাস্তবতা: নায়িকা ভিলেন দ্বারা আক্রান্ত, সন্ত্রম যায়-যায় দশা। নায়কের আগমন,দুটি গুলি!পরের দিনের পত্রিকার পাতায় শিরোনাম-"দিনে-দুপুরে প্রকাশ্যে যুবক খুন"।

সিনেমা:কোন বিশেষ কারণে নায়িকার মন খারাপ। অতঃপর ঠাস করে দরজা বন্ধ করে ধপাস করে বিছানায় শুয়ে বালিশ জড়িয়ে গলা ফাটিয়ে কান্না!

বাস্তবতা:বিশেষ কারণে নায়িকার মন খারাপ। অতঃপর ফেসবুকে লগইন করে ষ্ট্যাটাস: Mon khub kharap; manush keno emon kore? তারপর মিনিট ঘুরতেই ৫৭ Like ২১টা Comments!তারপর নায়িকার মুখে হাসি।

সিনেমা:নায়িকার সাথে নায়কের হালকা ধাক্কা। নায়িকার হাত থেকে পড়ে গেল বই। বই তুলতে গিয়ে চোখাচোখি.....তারপর "কী যাদু করেছ বলনা....

বাস্তবতা:নায়িকার সাথে নায়কের হালকা ধাক্কা। তারপর শুরু হলো নায়িকা ও তার বান্ধবী মহলের হাউমাউ! ইভ টিজিং ইভ টিজিং !! ইভ টিজিংয়ের অপরাধে শাস্তি। ঘরে বাপের হুংকার-ওই কুলাঙ্গার, বাইর হ আমার বাড়ি থাইকা.....!


সিনেমা: সিনেমায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কারনে মাথায় লাঠির বাড়ি খায়। সেক্ষেত্রে...
১ম বাড়ির পর স্মৃতিশক্তি ফিউজ!
২য় বাড়ির পর স্মৃতিশক্তি Come back.

বাস্তবতা:বাস্তবেও আমরা বিভিন্ন কারনে মাথায় বাড়ি খেতে পারি!সে ক্ষেত্রে-
১ম বাড়ির পর এক্স-রে, ব্যান্ডেজ, সিটিস্ক্যান....
২য় বাড়ির পর কর্তব্যরত ডাক্তার কর্তৃক মৃত ঘোষনা।

সিনেমা:(শেষ দৃশ্যে) নায়ক ও ভিলেনের পার্টির মধ্যে ব্যাপক হাঙ্গামা,গোলাগুলি, নায়কের প্রতি গুলিতে ভিলেনের পার্টির পাঁচজন করে নিহত, দ্রুত পুলিশের আগমন ও অবশিষ্ট ভিলেন আটক।

sb]বাস্তবতা:নায়ক ও ভিলেন পার্টির মধ্যে ব্যাপক হাঙ্গামা। ভিলেন পার্টি সরকার বিরোধি দলে হলে পুলিশের ধীরে সুস্থে আগমন ও সব ভিলেন গ্রেপ্তার। তবে ভিলেন পার্টি সরকার দলীয় হলে পুলিশই ভিলেন আর নায়ক কপোকাত!

সিনেমা: সারা বৎসর নায়কের লাফাঙ্গামি, অতঃপর রেজাল্ট। মায়ের স্নেহভরা আর্শিবাদ,বেচেঁ থাকো বাবা। আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন, কতই না খুশি হতেন।

বাস্তবতা: সারা বৎসর নায়কের লাফাঙ্গামি,অতঃপর রেজাল্ট। বাসায় মায়ের হুংকার-ওরে কুলাঙ্গার,আইজ খালি তোর বাপ বাঁইচা নাই, থাকলে পিডায়া তোর ঠ্যাং ভাঙত। যা,দূর হ আমার চউক্ষের সামনে থাইকা।

সিনেমা:ধনী নায়িকার গাড়ির ধাক্কায় নায়ক গুরুতর আহত। নায়ককে নিজ বাড়িতে নিয়ে গিয়ে নায়িকার সেবা-শুম্রুষা,নায়কের আঘাত মোচন,দুজনার প্রেম।

বাস্তবতা:নায়িকার গাড়ি ধাক্কায় নায়ক গুরুতর আহত। বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ,পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ফলে ঘটনাস্থলেই নায়ক নিহত। পত্রিকার শিরোনাম-বেপরোয়া গাড়ির ধাক্কায় মেধাবী ছাত্রের অকাল মৃত্যু। তারপর নায়িকার নতুন মডেলের গাড়ি ক্রয়।

সিনেমা: নায়িকার বাবা গুলি খেয়ে মৃত্যুশয্যায়। নিজের মেয়ের হাত বেকার নায়কের হাতে তুলে দিয়ে বললেন, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম,বাবা। ওকে তুমি সুখে রেখো...! আ আ আ আহ‍‌।

বাস্তবতা:নায়িকার বাবা মৃত্যুশয্যায়। পাশে থাকা বেকার নায়ককে বললেন, আমার মেয়েকে তুমি নিজের বোনের মতো দেখো,বাবা। ভালো চাকরি করে এমন কোনো ছেলে পেলে বিয়ে দিয়ে দিয়ো...। আ আ আহ....।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×