এতোদিন দেখতাম রাস্তায় গাড়ি আটকিয়ে হিজড়ারা টাকা তোলে। এটা মোটামুটি আমরা সবাই ই জানি।
কিন্তু আজ একটু ভিন্ন দৃশ্য দেখলাম।
বিকালে আজিবপুর, নারায়ণগঞ্জ রোডের পাশে চা খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটা হাতি আর হাতির পিঠে একটা লোক বসা। রাস্তার বিপরীত পাশ থেকে ট্রাক, সি.এন.জি, অটো যেইকোনো গাড়ী আসুক না কেনো গাড়ির গতিরোধ করে হাতিটা শুঁড় গাড়ীর ভিতরে ঢুকিয়ে টাকা চায়। ৫ টাকা দিলে টাকাটা মুখের কাছে নিয়া ঠাস্ করে ফেলে দেয়। পরে ১০ টাকা দিলে টাকার গন্ধ শুকে তারপর পিঠে বসা লোকটারে দেয় টাকাটা।
দোকানের পোলাডারে এই টাকা তোলার ব্যাপারে জিজ্ঞাসা করাতে বল্লো, এটার নাকি একটা গ্রুপ আছে। অনেকগুলা হাতি নিয়ে কিছু অসাধু লোক এই কাজটা করে পুরা নারায়ণগঞ্জ শহরে। এবং এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
নারায়ণগঞ্জ এর বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভী আপা, প্রশাসন, এবং নারায়ণগঞ্জ এর জনমানুষের নেতা, আমাদের নেতা শামীম ওসমান ভাইয়ের কাছে আমার অনুরোধ রইলো এই বিষয়টার বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহন করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



