somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের ইতিহাস সৃষ্টিকারী দশজন শব্দসৈনিক

৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের ইতিহাস
সৃষ্টিকারী দশজন শব্দসৈনিক
১/ বেলাল মোহাম্মদ
২/ আবুল কাসেম সন্দিপ।
৩/ সৈয়দ আব্দুল শাকের
৪/ রাশিদুল হোসেন
৫/ আমিনুর রহমান
৬/ শারফুজ্জামান
৭/ মুস্তফা আনোয়ার
৮/ আবদুল্লাহ আল ফারুক
৯/ রেজাউল করিম চৌধুরী
১০/ কাজী হাবিব উদ্দিন
১৭ এপ্রিল শপথনেয়া মুজিবনগর সরকার আগে থেকেই চাইছিলেন একটা শক্তিশালী বেতার
কেন্দ্র প্রতিষ্ঠা করতে।
১৭ এপ্রিল, ১৯৭১
কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় এই অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর মুক্তিযুদ্ধের প্রচার জোরদার করার উদ্দেশ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে নতুন করে সংগঠনের দায়িত্ব
অর্পিত হলো জনাব আবদুল মান্নান, এম
এন-এর উপর।
মুজিবনগর সরকার গঠনের পর মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ও বেতারকেন্দ্রের
কর্মীদের আবেদনের প্রেক্ষিতে ভারত
সরকার বাংলাদেশ
সরকারকে একটি শক্তিশালী ট্রান্সমিটার (৫০ কিলোওয়াট মিডিয়াম ওয়েভ) প্রদান করে। ২৫
শে মে কলকাতার
বালিগঞ্জ সার্কুলার রোডের
৫৭/৮নং দোতলা বাড়িটিতে রাষ্ট্রপতি ও অন্যান্য মন্ত্রীদের আবাসের কক্ষের
সাথের একটি কক্ষে উক্ত ট্রান্সমিটার
দিয়ে সম্প্রচার শুরু হয়েছিল। রাষ্ট্রপতি ও
মন্ত্রীরা অন্য
বাড়িতে উঠে যাওয়ার পর সেই ৫৭/৮ নম্বর
বাড়িটিই স্বাধীন
বাংলা বেতার কেন্দ্রের স্থায়ী কার্যালয়রূপে গড়ে ওঠে।
এরপর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান নিয়মিতভাবে সম্প্রচারিত হতে থাকে। মিডিয়াম
ওয়েভ ৩৬১.৪৪ মিটার ব্যান্ডে প্রতি সেকেন্ডে ৮৩০ কিলো সাইকেলে, ২৫ শে মে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করল " স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র।"
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
নীতি নির্ধারণ, মুজিবনগর সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা, অর্থ সংগ্রহ ও কর্মচারী নিয়োগ
ইত্যাদি দায়িত্ব পালনের জন্য তৎকালীন গণপরিষদ সদস্য জনাব আব্দুল মান্নানের পরামর্শদাতা হিসেবে রইলেন
কামরুল হাসান,
মুজিবনগর সরকারের তথ্য সচিব আনোয়ারুল হক খান, ও তথ্য বিভাগের ডিরেক্টর এম আর আখতার মুকুল।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই বেতার
কেন্দ্রটি মুক্তিযুদ্ধের
দ্বিতীয় ফ্রন্ট
হিসাবে কাজ করে গেছে। যুদ্ধকালীন সময়ে স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র প্রবাসী সরকার এর প্রধান মুখপাত্রের কাজ
করেছে।
পাকিস্তানিদের
মিথ্যাচারের উপযুক্ত জবাব দেয়ার পাশপাশি এই বেতার কেন্দ্রটি মুক্তিযোদ্ধাদের
মনোবল বৃদ্ধিতে সহায়তা করেছে।
যে কোন যুদ্ধে জয়ের জন্য জনমত গঠন করাটা অত্যন্ত
জরুরী যা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
অত্যন্ত সফলতার
সাথে করে গেছে।
মুক্তিযোদ্ধাদের
অস্ত্রের পাশাপাশি এই শব্দ যোদ্ধাদের কণ্ঠ যুদ্ধ করে গেছে স্বাধীনতার আগ পর্যন্ত।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×