জেন গুরু হাকিউন একদম খাঁটি ও নিস্পাপ একটা জীবন যাপনের জন্য তাঁর প্রতিবেশীদের কাছে খ্যাত ছিলেন।
তাঁর বাড়ির খুব কাছেই এক রুপবতী যুবতী থাকতো যার বাবা একটি খাবারের দোকান চালান। হঠাৎ করে, কোন ঘটনা দূর্ঘটনা ছাড়াই মেয়েটার বাবা-মা আবিস্কার করলেন তাঁদের মেয়ের শরীরে একটা শিশু বাস করছে।
এতে মেয়েটির বাবা মা খুব ক্ষেপে গেলেন। চাপের মুখে মেয়েটি কিছুতেই কারো নাম বলে না। অবশেষে অনেক চাপাচাপি ও নির্যাতনের পর মেয়েটি হাকিউনের নাম বললো।
ক্রোধে জ্বলতে জ্বলতে মেয়েটির বাবা-মা হাকিউনের কাছে গেলেন। রাগে গজ গজ করতে করতে মেয়েটির বাবা সব বলে গেলেন। জেন গুরু হাকিউন সব শুনে নির্বিকারভাবে বললেন, "অ... তাই নাকি?"
শিশুটির জন্মের পর তাকে হাকিউনের কাছে আনা হলো। শিশুটি এখানেই বেড়ে উঠতে লাগলো, তাঁর সাথে। ইতিমধ্যে হাকিউন তার সমস্ত সুনাম হারালেন। তাঁর প্রতি মানুষের সমস্ত বিশ্বাস নষ্ট হয়ে গেলো। যদিও এগুলো তাঁর কোন সরাসরি সমস্যার কারণ হলো না। আর হাকিউন যত্নের সাথে শিশুটির লালন পালন করতে লাগলেন। তিনি তাঁর প্রতিবেশীদের কাছ থেকে দুধ এনে শিশুটিকে খাওয়াতে লাগলেন।
কয়েক বছর এভাবে চলে যাবার পর, সেই কুমারী মাতা আর নিতে পারছিলেন না; আত্মপ্রবঞ্চনার বোঝা। অতঃপর সে তার বাবা-মায়ের কাছে তার সন্তানের প্রকৃত পিতার নাম বলে দ্যায় যে-- সেই লোকটি হলো একজন যুবক যে মাছবাজারে কাজ করে।
এরপর মেয়েটির বাবা-মা হাকিউনের কাছে গেলেন, তাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এবং শিশুটিকে ফেরত চাইলেন।
সব শুনে হাকিউন শিশুটিকে ফেরত দিতে দিতে নির্বিকারভাবে বললেন, "অ... তাই নাকি?"
[গ্যাব্রিয়েল সুমন অনূদিত]
মূল: হান্ড্রেড এ্যান্ড ওয়ান জেন স্টোরিজ
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।