জেনগুরু বাংকেই এর বানী শুধু জেনবাদের ছাত্র বা সংশ্লিষ্ট লোকজনদের মাঝেই প্রিয় ছিলো না, বরং তার 'কথা' সব ধরন ও মতবাদের মানুষের কাছে অতি পছন্দের ছিলো। উনি কোনরকম ধর্মীয় মন্ত্র পড়তেন না কিংবা কোন লিখিত প্রবন্ধ-ও পড়তেন না। বরং তার মুখের কথা, তার নিজের হৃদয় থেকে শ্রোতার হৃদয় পর্যন্ত বহমান হাওয়া বা ঢেউয়ের মত গড়িয়ে পড়ত।
এদিকে নিচিরেন* তরিকার কিছু জেনবাদী বাংকেই এর উপর বিরক্ত ছিলো, কেননা তারা জেনবাদের বিশুদ্ধ বয়ান শুনতে চায়। নিচিরেন তরিকার এক পন্ডিত বাংকেই এর সাথে তর্ক করার উদ্দেশ্যে মঠে এসে হাজির হলেন।
তিনি বললেন, "হে জেনগুরু! এক মিনিট থামেন। অন্য জেনবাদীরা যারা আপনাকে সম্মান করে তারা আপনি যা বলেন টা শুনতে পারে কিন্তু আমার মতো লোকের পক্ষে আপনাকে মানা সম্ভব না। আপনি কোনভাবে এমনকিছু করতে পারেন বা বলতে পারেন যাতে আমিও আপনাকে মেনে চলি, আপনার কথা শুনি..."
"আমার পাশে আসো, আমি তোমাকে দেখাচ্ছি" বাংকেই বললেন।
লোকটি ভীড় ঠেলে সামনে এগিয়ে এলো।
"উঠে আসো। এসে, আমার বামপাশে বসো" বাংকেই বললেন।
লোকটি উঠে এসে বামপাশে বসলো।
"না। সবচে ভালো হয় তুমি ডানপাশে এসে বসলে। এতে আমরা আরো ভালোভাবে মনযোগ দিয়ে কথা বলতে পারি।" বাংকেই বললেন।
লোকটি ডানপাশে এসে বসলো।।
বাংকেই বললেন "দেখো! এখন পর্যন্ত আমি যা যা বলেছি, তুমি তাই তাই করেছ। আমার মনেহয় তুমি একজন আদি ও আসল ভদ্রলোক। এখন দয়াকরে সবাই যেখানে বসেছে, সেখানে গিয়ে বসো এবং আমি কি কই মনোযোগ দিয়ে শোন!"
[গ্যাব্রিয়েল সুমন অনূদিত]
মূল: হান্ড্রেড এ্যান্ড ওয়ান জেন স্টোরিজ
* Nichiren Buddhism (Japanese: 法華系仏教 Hokke-kei Bukkyo) is a branch of Buddhism based on the teachings of the 13th century Japanese monk Nichiren (1222–1282). Nichiren Buddhism is generally noted for its focus on the Lotus Sutra and an attendant belief that all people have an innate Buddha nature and are therefore inherently capable of attaining enlightenment in their current form and present lifetime.
আলোচিত ব্লগ
নস্টালজিক

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন
স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প
ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
কেন আমি ইরানের বিরুদ্ধে-২

ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন
ভাগাভাগি
ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ
এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।
তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন
২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।