রাতে রাত জাগা বিনিদ্র ভোর
আধারে আলোয় ছায়া ছায়া
নখে নখ মাখা আমার তোর
লুকোচুরি ছুই ছোঁয়া ছোঁয়া
"এখন সময় ভুলে যাওয়ার
নিশি রাঙানো সন্ধা তারার
যাও চলে রঙিন স্বপ্নরা যাও চলে
মুছে যাওনা যাওনা ।
যাও চলে বিভাগি বাতাস যাও চলে
উড়ে যাওনা যাওনা ।"
কখনো মনে কি পরবে আমাকে ?
সোনালী সকালের রঙিন পরশে ।
দোলনা দোলনা কৌশিক
পাতেতে বৃষ্টিতে বৃষ্টিতে শিহরিত
অঙেতে ।
আমার তোর পুলক নিশাচারে
দূর আকাশে ভোর নেমেছে ।
"এখন সময় ভুলে যাওয়ার
নিশি রাঙানো সন্ধা তারার "
ভালবাসায় একেমন রঙ !
সন্ধায় ফোটা প্রেমের জোছন ,
ভোরের পরশে সে বিবাগি কান্না ।
হাতে হাত ছোঁয়া বিদায় পরশে তোর ;
বলতে কি চায় ওই অদেখা নিরব চোখ ?
"এখন সময় ভুলে যাওয়ার
নিশি রাঙানো সন্ধা তারার ।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

