somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁকড়ার ফাইবার-CHITOSAN

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঁকড়ার ফাইবার-CHITOSAN

আমাদের দৈনন্দিন জীবনের কোন ক্ষেত্রে ফাইবার নেই? কিংবা ফাইবারের ব্যবহার নেই? বলতে পারবেন? এরকম কোন ক্ষেত্র আছে বলে আমার মনে হয়না। জীবিত দৈহিক-পেশী থেকে শুরু করে মেডিক্যাল ব্যান্ডেজ, অটোমোবাইল টায়ার থেকে নদীর বাঁধ...সর্বত্র ফাইবার! পরিধানের জন্য কিংবা হোম ডেকোরেশন ছাড়াও অনেক কাজে ফাইবার দরকার হয়। বর্তমানে মেডিক্যাল সাইন্সে এরকম ফাইবারের প্রয়োজন পড়ে যেগুলো কিনা বায়ো-ডিগ্রেডেবল, পরিবেশ বান্ধব এবং বায়ো-কম্পিটেবল ও। অনেক সময়ই দেখা যায় প্রচলিত সিন্থেটিক ফাইবারগুলো এসব গুণাবলি প্রদর্শন করে না।

একটু চিন্তা করলেই দেখা যাবে, আমাদের দেশেই রয়েছে এধরণের গুণাবলী সমৃদ্ধ মূল্যবান টেক্সটাইল র-ম্যাটেরিয়ালসের উৎস। যেমন- কাঁকড়া, চিংড়ি সহ অন্যান্য সামুদ্রিক ক্রাস্টাশীয়ানগুলো!

ফিশারি ইন্ডাস্ট্রিগুলোতে বাই-প্রোডাক্ট হিসেবে কাঁকড়া-চিংড়ির বাইরের শক্ত যে খোলসটা পাওয়া যায়, তার প্রধান উপাদান হল কাইটিন(chitin). এর থেকে প্রাপ্ত কাঁচামালকে তাই বলা হয়ে থাকে chitosan. সেলুলোজের পরে সর্বাধিক সহজলভ্য প্রাকৃতিক পলিমার এই chitosan. কটন-রেয়নের রাসায়নিক গঠনের সাথে এর মিল রয়েছে। ক্রাস্টাশীয়ান প্রাণীর বাহিরের শক্ত শেলে যে কাইটিন থাকে, ক্ষারীয় দ্রবণে তার de-acetylation এর মাধ্যমে বাণিজ্যিকভাবে chitosan উৎপাদন করা হয়ে থাকে।

chitosan ফাইবারের মৌলিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে:
১. অত্যধিক অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ইফেক্ট।
২. সম্পূর্ণরুপে বায়ো-ডিগ্রেডেবল।
৩. অ্যালার্জির উদ্রেক করে না।
৪. উচ্চমানের আর্দ্রতা শোষণ ক্ষমতা।
৫. সেন্সিটিভ স্কিনের মানুষদের জন্য কাইটোস্যান ফাইবারের পোশাক আরামদায়ক এবং নিরাপদ।
৬. রিঅ্যাক্টিভ আর ডিরেক্ট ডাই দিয়ে বেশ ভালো মানের ডায়িং করা সম্ভব।
৭. মেডিকেল ফিল্ডে কাইটোস্যান ফাইবার অনন্য ভূমিকা রেখে থাকে।
৮. সিল্ক, ফ্লাক্স, রেয়ন, সেলুলোজ ইয়ার্ন/ফাইবারের সাথে কাইটস্যান ব্লেন্ড করে এগুলোর রঞ্জক ধারণ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেওয়া সম্ভব।
৯. এই ফাইবারের ডি-সাইজিং না করলেও চলে।
১০. সাইজিং এজেন্ট হিসেবে ভালো কাজ করে।


তাছাড়া পরিবেশের জন্য ক্ষতিকারক সিন্থেটিক ফাইবার (যেমন-পিভিএ, পলি-অ্যাক্রাইলেট ইত্যাদি) গুলোকে কাইটোস্যান ফাইবার দিয়ে রিপ্লেস করে দেয়া গেলে খারাপ হয়না।

chitosan যেসব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে-
স্পোর্টস-ক্লথ, মোজা, টি-শার্ট, পোলো শার্ট, বেবি-ক্লথ, হাউজ ইন্টেরিয়র, বেডিং, টাওয়েল, আন্ডার গার্মেন্টস, নন-উভেন ফেব্রিক সহ আরো অনেক টেক্সটাইল ম্যাটেরিয়ালস তৈরিতে এখন উল্লেখযোগ্যভাবে কাইটোস্যান ব্যবহার করা হচ্ছে।

আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান টেক্সটাইল সেক্টরের। তবে প্রয়োজনীয় কাঁচামালের অপ্রাচুর্যের কারণে আমরা এখনো অনেকটা পিছিয়ে রয়েছি। প্রায় ৯৯% কাঁচামালই আমাদেরকে বাইরের দেশগুলো থেকে আমদানি করতে হয়। কাঁচামালের সহজলভ্যতা বাড়াতে পারলে আমাদের টেক্সটাইল সেক্টরকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়াটা অসম্ভব কিছুনা। আমাদের সমুদ্রে যেহেতু কাঁকড়া-চিংড়ি এগুলো সুলভ তাই কাইটোস্যান ফাইবারের দিকে একটু নজর দিলে আমাদের দেশ হতে পারে বিশ্বের সব থেকে বড় কাইটোস্যান ম্যানুফ্যাকচারার কান্ট্রি।



courtesy: BUTex Learner
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×