তোমায় ভেবে ভেবে, আজ আমি হন্যে, দিশে হারা।
জীবনের জয়গানে তুমি হলে এক আনমোল তারা।
পৃথিবীর যতো সুখ তোমার চরণে লুটাতে সবাই পাগল পারা।
পাড়ার ছেলে থেকে শুরু করে অবুঝ বালকটিও পথ হারা।
চায়ের কাপে চুমুক দিয়ে, ভাবি তুমি হৃদয়ের উষ্ণতা।
আইসক্রিম চেখে ভাবি, তুমিই মনের শিতলতা।
নরম রসগেল্লা মুখে রেখো, দন্ত পাটে চেপে।
মাছি বনে আমি যেনো চাখতে পারি ওষ্ঠ রসে ভিজে।
দুষ্টুমি করে তোমার সাথে বিবাদ বাড়াবো, তুমি যাবে খেপে।
মনে মনে হাসবো আমি, সুখের কৃত্রিম নীড়ে।
বুনবো স্বপ্নজাল অচিন দেশে তোমার হাতটি ধরে।
হবো দু'য়ে সংসারি, জগত সংসার থাকবে পড়ে দূরে।
_শক্তি শুধা (সাবেত চৌধুরী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

