somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সকল রুদ্ধ বাতায়ন খুলে দাও, আকাশটা দেখতে চাই। অনুভব করতে চাই আমার আমিকে।

আমার পরিসংখ্যান

শক্তি শুধা
quote icon
শিল্প-সাহিত্যের মাঝে নিজেকে বিলীন করতে চাই।https://www.facebook.com/sabet.chowdhury.94
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ভালোবাসার একাল সেকাল

লিখেছেন শক্তি শুধা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৮

পরিবর্তন এসেছে সব কিছুতেই।
প্রেমিকের পায়রা হয়েছে এখন জি মেইল, ইয়াহু
কিংবা মেসেনজার।
ডাক বিভাগ হয়েছে ট্যাব, অ্যান্ড্রয়েড ডিভাইস,
আইফোন কিংবা ল্যাপটপ।
প্রেমিকের ভাষা হয়েছে "প্রিয় একটু ভালোবাসা নিও"
থেকে বাবু, জানটা, কিংবা বেবি।
নেই সেই প্রতিক্ষা, আর অপেক্ষার প্রহর গুণা।
বারান্দায় প্রিয়ার কিংবা রাস্তায় নেই প্রেমিকের আনাগোণা।
বরং ফোনের বাতায়নে হাতের ছোয়া আর,
নক... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৭২ বার পঠিত     like!

বার্ন ইউনিটে দেশ

লিখেছেন শক্তি শুধা, ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০

সকালের মিষ্টি আলোয় প্রস্ফুটিত ফুল; বিন্দু বিন্দু শিশির জমে থাকা সজীব পাতা, প্রকৃতির সভুজাভ মনোরম দৃশ্য সবকিছুই হার মানে, যখন সূর্যের প্রথম কিরণ ওর টুকটুকে লাল গালে বিচ্ছুরিত হয়! কি মায়াবী দেখতে; যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। প্রথম দেখায় প্রেমে পড়বে! বাতাসের পরশ; শিশিরে হাঁটার অনুভূতিকেও যা ভুলিয়ে দিবে।
ঘুম... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

দিকভ্রান্ত মানবতা

লিখেছেন শক্তি শুধা, ২৪ শে মে, ২০১৪ রাত ৩:১১

১৯৯৮ বন্যায় ভেসে গেল সব। অসহায় বাঙালির সেকি কষ্ট! চারিদিক দুর্ভিক্ষ। গ্রাম ছেড়ে অনেকের আশ্রয়স্থল ঢাকা। প্রবাদ প্রচলিত বলে কথা। "ঢাকায় টাকা উড়ে।" এ আশায় ঢাকায় এলো বহু মানুষ, তবে ঘটল বিপরিত। ঢাকার অবস্থাও ভালো নয়। রাস্তাগুলো ডুবে গেছে, ড্রেনের ময়লা পানি আর বন্যার পানি মিলে একাকার। সে এক করুণ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

অাজও দাড়িয়ে

লিখেছেন শক্তি শুধা, ১৫ ই মে, ২০১৪ রাত ২:৩৭

কতো দিন হলো, জানি না।

মনে হচ্ছে শতো বছর তোমায় দেখি না।

কি আছে! তোমার ঐ স্বহাস্য বদনটাতে।

যতোবার নয়ন ফেরাই যাই হারিয়ে।

কি এক রশির বন্ধনে জড়িয়ে গেলাম!

রোদে-ঠাণ্ডায়, বৃষ্টি কিবা খরায়,

তোমার অবয়ব ফুটে উঠে স্মৃতি পাড়ায়। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

গণতন্ত্র ভাসে মানুষের লাশে

লিখেছেন শক্তি শুধা, ০২ রা মে, ২০১৪ রাত ১১:৩৫

নদীতে মাছ নেই, আজ মানুষের লাশ ভাসে,

পানির রঙ সাদা নেই, রাঙা হয়েছে পৈশাচিক উল্লাসে।

বোকার মতো বুঝে, না বুঝে প্রশাসন হাসে।

গুম, হত্যা "গণতন্ত্রের" আভিধানিক অর্থের সাথে মিশে,

সঙ্গায়িত হবে অচিরেই সংসদের কোন বিল-পাশে।

রহিম জব্বর বরকত সালাম কে কোথায় আছিস?

চল প্রহসনের সমাপ্ত হবে, নইলে হবো গাজি। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

বেঁচে আছি

লিখেছেন শক্তি শুধা, ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৯

জীবনটা এমন ঘোলাটে কেন?

মেঘেরা আকাশটাকে ঢেকে রেখেছে

চাঁদ মামার আলো আজ হাসনাহেনা ফুলে পড়ছে না।

এমন হবে কেন? গরমের তীব্রতা জাহান্নামকে হার মানাবে

কাপড় শরীরের সাথে লেগে আছে

অসহ্য, এক গোমট আবহাওয়া,

নদীকে আজ খুব মিস করছি, তার পাড়েই ছিলো আমার শীতলতা ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

দুয়ারী হয়ো না

লিখেছেন শক্তি শুধা, ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩১

কোথা থেকে এল এক ডানা কাটা পরী

জানা নেই, তবে অতি সুন্দরী।

রিকুয়েস্ট এ্যাক্সেপ্ট করতে ক্ষাণিক দেরী,

চ্যাটে এল চট জলদি।

কথার ফাঁকে কথা থাকবে, নয়ত আড়ি

ও মা! এ কেমন সন্ধি।

করলাম চ্যাট, অনেক সময় দিয়ে পাড়ি, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

আমরা স্বপ্নচারী

লিখেছেন শক্তি শুধা, ২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৪

সুপরিচিত একজন উঠতি বয়সের লিখিকা। খুব মজার মানুষ উনি। তার লিখনী অসাধারণ। কিন্তু তার একটা ভিন্ন ভুবন আছে, ভাবনা থেকে বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলে। যা তার কাছে বাস্তব সত্যেরচে' উপরে। যেনো তার সৃষ্ট চরিত্রের মাঝে সে মিশে গেছে।

একদিন মেয়েটি লিখতে বসেছে, এরই মাঝে সে আবিষ্কার করল, তার ছোট ভাইকে, যে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

তোমার খোঁজে!

লিখেছেন শক্তি শুধা, ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৪

মানুষ শব্দটা দ্বৈতবোধক, এর মাঝে বিশালতা যেমন আছে, সংকৃর্ণতাও বিদ্যমান। ভালো-খারাপ সব মিলিয়েই মানুষের প্রজাতি। এতো মমতাপূর্ণ আবার হঠাৎই রুদ্র মূর্তি ধারণ করে। ভালোবাসায় ভরপুর আবার ঘৃণাও প্রচুর। এতো মানুষের ভিড়ে কেমন করে চিনব, কে ভালো? জানি না তবুও আছি ভালো মানুষের খোঁজে। আদৌ পাবো কিনা সন্দেহ।

কষ্ট থেকেই আজ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

আমি মানুষ

লিখেছেন শক্তি শুধা, ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

কষ্টের মাঝে জীবন বোধকে উপলব্ধি করি,



তাই তো আমি মানুষ।



দুঃখকে বরণ করি আগত সুখের প্রত্যাশায়।



তাই তো আমি মানুষ। ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

মানুষ বড়ই বিচিত্রময়

লিখেছেন শক্তি শুধা, ১০ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০০

ঢাকা মেডিকেল। আর্তনাদ, চিৎকারে আকাশ বাতাস ভারি হয়ে গেলো। আমি বেডের বাইরে বসে আছি। খালা-খালু এ্যাকসিডেন্ট করেছে। তাদের দেখতে এসেছি, ঢাকা মেডিকেল মর্গে খালুর লাশ দেখে সবাই কান্নায় ভেঙ্গে পড়ল। খালা তখনও বেডে শুয়ে আছে সুবোধ বালিকার মতো। স্বামীর মৃত্যু সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি। কারণ, তিনিও এখন বেশ ইনজুরিতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪০৯ বার পঠিত     like!

একটু রস দিবে?

লিখেছেন শক্তি শুধা, ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯

করিমুর রহমান হাই স্কুল। ভবন ঘেষেই ছিল একটা খেজুর গাছ। ফরিদ স্যার -দফতরি, ভালো শীত পড়েছে, গাছটায় হাড়ি বসাও। পরদিন দেখি গাছটা রক্তবর্ণা। মটকা ভরে রস নামানো হলো। দফতরি ব্যাটা এক ফোটাও রস দিলো না। স্যারের ছেলে তামিম রসিয়ে রস খাওয়ার বর্ণনা দিলো। আনন্দি তো রেগে আগুন। দু'জনার পণ, রস... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

স্বপ্নের রাজকন্যা

লিখেছেন শক্তি শুধা, ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৮

বৃষ্টিভেজা এক সকাল, মনে আনন্দ ছড়িয়ে দিলো।ঈদের আনন্দ যখন ম্লান, সন্ধ্যায় গেলাম বেড়াতে। কতো সময়, কতো মুহূর্ত গেলো কেটে তোমায় না দেখে। ভেবেছিলাম আর কোন দিন পাবো না তোমার দেখা। আঁখি যুগল সিক্ত হবে না; তোমার পথ পানে তাকিয়ে থাকতে হবে না। তোমার আর আমার মাঝের দূরত্বটা খুবই আশ্চর্যজনক, যার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৪৩ বার পঠিত     like!

শান্তি চাই, শান্তি!!

লিখেছেন শক্তি শুধা, ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৫

খবর দেখলেই শরীরটা শিউরে উঠে, পুরো দেশটাই যেনো অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। আর কতো? মানুষের নিরাপত্তা যদি নাই দিতে পারে এই ক্ষমতার কি লাভ? জানি না! কবে এর সমাধান হবে? আজ যেই বিষয়টি সবচে' কাঁদিয়েছে তা হলো বোবা প্রাণীও রক্ষা পাইনি নাশকতা থেকে। আগুণে পুড়ে যাওয়া একটি গরুর করুন পরিণতি দেখেই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

স্মৃতির মিনারে

লিখেছেন শক্তি শুধা, ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

দিনের পর দিন কেটে যায়। যে দিনটা চলে যায় তা আর ফিরে আসে না। এটাই চিরন্তন সত্য। অস্বীকার করার জো নেই। আজ মনটা ভীষণ খারাপ, কিছুই ভাল লাগছে না। বুঝতে পারছি না কি করব? কষ্ট চেপে রাখতে পারলাম না। চোখ দু’টো কান্নায় ভারী হয়ে আসলো।

দু ফোঁটা তপ্তাশ্রুও গাল বেয়ে গড়িয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৬৭১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ