somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বার্ন ইউনিটে দেশ

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালের মিষ্টি আলোয় প্রস্ফুটিত ফুল; বিন্দু বিন্দু শিশির জমে থাকা সজীব পাতা, প্রকৃতির সভুজাভ মনোরম দৃশ্য সবকিছুই হার মানে, যখন সূর্যের প্রথম কিরণ ওর টুকটুকে লাল গালে বিচ্ছুরিত হয়! কি মায়াবী দেখতে; যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। প্রথম দেখায় প্রেমে পড়বে! বাতাসের পরশ; শিশিরে হাঁটার অনুভূতিকেও যা ভুলিয়ে দিবে।
ঘুম থেকে উঠেই ওর অভ্যেস ছিল একটা মৃদু হাসি দিবে; হুরে গেলমানের হাসি আমি দেখিনি! দেখেছি ওর হাসি। অন্তর ভেদ করে কলজের টুকরোটা স্বপ্নপুরীতে নিয়ে যায়। মুখে পানি ছিটিয়ে যখন ওয়াশ রুম থেকে বের হয় ললাটের উপর বিন্দু বিন্দু জমে থাকা পানির প্রতিটা ফোটায় আহা! কি হীরার ঝলক! সূর্যের আলো কাঁচে পড়লে যেমন ভ্রম সৃষ্টি করে চোখ ঝলসে দেয় ঠিক তেমনি। মরুভূমিতে আলেয়ার পুনঃ পুনঃ আহ্বানে যেমনটি হয়।
টানাটানা আঁখি আর কালো জুলফিগুলোর নড়নে প্রকম্পন উঠে পৃথিবীময় ওকে পাবার আশায় ১৬ কোটি মানুষ ছুটে! এমন নব যৌবনাকে পাবার আশায় মৃত্যুপুরী থেকেও আওয়াজ আসে। তবে...! হঠাৎ পেট্রোল বোমায় ঝলসে যায় সব। ১৬ কোটি মানুষের কাঙ্খিত সে এখন বার্ন ইউনিটে! পঞ্চাশ শতাংশ পুড়ে গেছে। সূর্যের প্রথম কিরণের সেই উজ্জ্বলতা নেই। ভয়ঙ্কর আর বিদঘুটে একটা আকৃতি! কেউ নেই... কোথাও কেউ নেই! পৃথিবীটা সঙ্কুচিত হয়ে আসছে। ১৬ কোটি মানুষ পরিতাপ আর আফসোসের হাত কপালে চাপড়াচ্ছে! সবাই স্বার্থ হাসিল না হবার পরিতাপ করছে।
আশ্চর্যের বিষয়! যারা পেট্রোল মারল আর যারা পরিস্থিতি তৈরি করল তারা কেউ নিশ্চিন্তে ঘুমোচ্ছে কেউ বা বাঁশি বাজাচ্ছে । আহ! সেকি করুণ সুর। মানুষের পোড়া গন্ধের কাবাব হবার সেকি আয়েশী ঘ্রাণ! তবুও একজনকে বার্ন ইউনিটে বসে থাকতে দেখা যায়। ঘুম নেই। খাবার নেই। শুকিয়ে কাঠ। সে বাহ্যিক সৌন্দর্যকে নয় অভ্যন্তরীণ সৌন্দর্যকে ভালোবাসে। সেই ভালোবাসা সৃষ্টি হয়েছে প্রথম দেখায়। যা অকৃত্রিম, স্বর্গীয়। এরূপ দৃষ্টান্ত রোমিও জুলিয়েট এমনকি শাহজাহান ও মুমতাজের ভালোবাসায়ও নেই! কারণ, সে সব ভালোবাসা অকৃত্রিম হলেও ছিল ব্যক্তি কেন্দ্রিক। কিন্তু বার্ন ইউনিটে খাটের পাশে বসে থাকা সেই ভালোবাসা জাতির ও দেশের প্রতি ভালোবাসা। বার্ন ইউনিটে শুয়ে আছে দেশ! তড়পাচ্ছে মৃত্যু যন্ত্রণায়। প্রকৃত দেশ প্রেমিকের খোঁজে উদ্ভ্রান্ত এক যুবকের আর্তনাদ কি কেউ শুনবে! দেশ কি তার কাছে সেই প্রথম সূর্যের কিরণে প্রেয়সীর রূপ সৌন্দর্য নিয়ে ফিরবে! নাকি সবই মিছে; অলীক আশা।
শক্তি শুধা ( সাবেত চৌধুরী )
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×