কষ্টের মাঝে জীবন বোধকে উপলব্ধি করি,
তাই তো আমি মানুষ।
দুঃখকে বরণ করি আগত সুখের প্রত্যাশায়।
তাই তো আমি মানুষ।
জানি, শত দুঃখ-কষ্ট আসবে পাহাড়সম হয়ে,
দৃঢ় আমি থাকবো সকল কষ্ট ভুলে,
তখন ব্যথাগুলো আর ব্যথা দিবে না।
এই যে দেখ, তাই আমি মানুষ।
দুঃখের মাঝে সুখ খোঁজাই আমার কাজ।
দুঃখ নিয়ে নিন্দুক মশাই, দেও না তবুও লাজ।
_শক্তি শুধা (সাবেত চৌধুরী)
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




