কতো দিন হলো, জানি না।
মনে হচ্ছে শতো বছর তোমায় দেখি না।
কি আছে! তোমার ঐ স্বহাস্য বদনটাতে।
যতোবার নয়ন ফেরাই যাই হারিয়ে।
কি এক রশির বন্ধনে জড়িয়ে গেলাম!
রোদে-ঠাণ্ডায়, বৃষ্টি কিবা খরায়,
তোমার অবয়ব ফুটে উঠে স্মৃতি পাড়ায়।
ও পাড়ার বখাটেরা ফুল পরীকে পাবার আশায়,
পথের বাকে বােক বসে থাকে, নির্বাক ভাষায়।
অগ্নিবিনার সুর যায় ভেসে, অবনী ছেড়ে, যোজন দূরে।
বেশি নয়, আরেকটিবার তোমায় দেখব বলে,
নগ্ন পায়ে তপ্ত শিলায় দু'হাত প্রার্থনায় মগ্ন করে,
ঠায় দাড়িয়ে আছি, স্বচ্ছ-কোমল ভাবনা নিয়ে।
এই বুঝি এলে! না আমি আর পারছি না।
শতো কষ্ট ভুলে আজও দিব্যি দাড়িয়েই আছি,
ভাবনার নীড়ে মরচে পরা স্মৃতিগুলো ধারণ করে
শক্তি শুধা (সাবেত চৌধুরী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




