পরিবর্তন এসেছে সব কিছুতেই।
প্রেমিকের পায়রা হয়েছে এখন জি মেইল, ইয়াহু
কিংবা মেসেনজার।
ডাক বিভাগ হয়েছে ট্যাব, অ্যান্ড্রয়েড ডিভাইস,
আইফোন কিংবা ল্যাপটপ।
প্রেমিকের ভাষা হয়েছে "প্রিয় একটু ভালোবাসা নিও"
থেকে বাবু, জানটা, কিংবা বেবি।
নেই সেই প্রতিক্ষা, আর অপেক্ষার প্রহর গুণা।
বারান্দায় প্রিয়ার কিংবা রাস্তায় নেই প্রেমিকের আনাগোণা।
বরং ফোনের বাতায়নে হাতের ছোয়া আর,
নক করলেই এভরি সিনে ভালোবাসায় উপচে পরা তুবা অাফসারা।
সে সময় আতঙ্ক ছিল বড় ভাইয়ে কিংবা বাবার পর্যবেক্ষণে।
এখন বিপত্তি ঘটে সীমাবদ্ধ ইন্টারনেট প্যাকেজে।
তাই ওয়াই ফাই থাকাটাই দিলওয়ালা প্রেমিকের পরিচয়।
যেন যুগযুগ ধরে প্রতিক্ষার অবসান গুছানো এক সঞ্চয়।
প্রিয়তমেষু বরাবর দীর্ঘ পত্র লেখা তখন হতো। এখন "এফ" "নাইনে"
ভালো আছি, আর "ইউ"তে প্রিয়ার খবর নেয়া।
বহু কাব্য, কবিতার রসে টসটসে ভরা
অতপর প্রেরণ পূর্বেই কচি হাতে কচলে ফেলা। হবে শুরু নতুন করে।
এখন ইলেকট্রিক বোর্ডে টাইপ করা, সেন্ড করার পূর্বেই
ড্রাফটে ডিসকার্ড হয়ে যাওয়া। অতপর নতুনের সূচনা।।
মাধ্যম বদলেছে, বদলেছে যুগও।
আমি রয়ে গেছি সেই আগেরই মতো
শক্তি সুধা (সাবেত চৌধুরী)
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




