নদীতে মাছ নেই, আজ মানুষের লাশ ভাসে,
পানির রঙ সাদা নেই, রাঙা হয়েছে পৈশাচিক উল্লাসে।
বোকার মতো বুঝে, না বুঝে প্রশাসন হাসে।
গুম, হত্যা "গণতন্ত্রের" আভিধানিক অর্থের সাথে মিশে,
সঙ্গায়িত হবে অচিরেই সংসদের কোন বিল-পাশে।
রহিম জব্বর বরকত সালাম কে কোথায় আছিস?
চল প্রহসনের সমাপ্ত হবে, নইলে হবো গাজি।
জনগণের টাকার উপর তাদের শোষণ করে কোন কাজি?
ধরে বস্তায় ভর, চল বীর দর্পে।
নইলে ঘটাবে শাপলা তাজরিন রানা প্লাজার মতো ট্রাজিডি
রক্ত থাবার ফাঁদ পাতবে হিংস্র হায়োনার সাজে-সাজি।
বন্ধ হবে না গুম হত্যা আর লাশের রাজনীতি।
লাশের মিছিলে যোগ হতে থাকবে শাপলার দূরগতি।
শক্তি শুধা (সাবেত চৌধুরী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




