somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতির মিনারে

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের পর দিন কেটে যায়। যে দিনটা চলে যায় তা আর ফিরে আসে না। এটাই চিরন্তন সত্য। অস্বীকার করার জো নেই। আজ মনটা ভীষণ খারাপ, কিছুই ভাল লাগছে না। বুঝতে পারছি না কি করব? কষ্ট চেপে রাখতে পারলাম না। চোখ দু’টো কান্নায় ভারী হয়ে আসলো।
দু ফোঁটা তপ্তাশ্রুও গাল বেয়ে গড়িয়ে পড়ল।
স্মরণ হচ্ছে সেই মানুষটির কথা যে অনেক পূর্বেই পারি জমিয়েছে রহস্যের জগতে। মনে পড়ে, একদিন ক্ষুধার তাড়নায় কাঁদছিলাম। দাদা বললেন কি হয়েছে দাদা ভাই কাঁদছো কেন? কিছু বলার পূর্বেই কুলে তুলে নিলেন। বললেন কি খাবে? কিছুই খাবে না তা কি করে হয়! রাগ করতে নেই, রুটিটা খেয়ে নাও দাদা ভাই। মুহূর্তেই সব রাগ উধাও হয়ে গেল। ধীরে ধীরে আমার আর দাদার সম্পর্ক আরো নিবিড় হতে লাগল। এখন আবদার তার কাছেই করি। উঠতে বসতে খেতে ঘুমোতে আবদারের কোন সীমা রইল না। ফজর হলে সুমধুর কণ্ঠ ভেসে আসতো , দাদা ভাই নামাজে যাবে না? অমনিতেই ঘুম দৌড়ে পালাতো। এই যে সেদিনও নিয়ে গেলেন মসজিদে। কিন্তু………..?
হঠাৎ সংবাদ পেলাম প্রিয় দাদা আর নেই। বিশ্বাস করতে পারছিলাম না। দৌড়ে গেলাম হাসপাতালে। দাদা ও দাদা কথা বলো। চোখ খো্লো। প্লিজ রাগ করো না, আমি আজ কোন বায়না ধরবো না। তুমি না একদিন বললে রাগ করা ভাল না, আজ তুমিই……?
সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কাঁন্নার শব্দে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে উঠল। আত্মীয় স্বজনের সমাগম ক্রমেই বৃদ্ধি পেতে লাগল। সবার কাছ থেকে দূরে বসে রইলাম। ঠিক সে সময় মনে উঁকি দিল দাদার অমূল্য একটা নছিহত। একদিন তিনি বলেছিলেন; দাদা ভাই তুমি আমার চোখের শীতলতা মনের প্রশান্তি কথা দাও নিজেকে দ্বীনের পথে বিলীন করবে। মানুষকে কষ্ট দিবে না। মানুষের উপকার না করতে পারলে অপকার করবে না। সেই অমূল্য কথাগুলো আজও কানে বাজে।

চোখ ফাঁকি দিয়ে চললে কোন পথে?
নিয়ে যাওনা প্রিয় তোমারই সাথে।
ভাগ্য পরিহাস করে ক্ষণে ক্ষণে
যাবে সবাই রবে না এই ভুবনে
_শক্তি শুধা (সাবেত চৌধুরী)
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×