somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে বড় জোর দুই তিনটা দেখা হয়। এ বছর দেখে ফেলা প্রথম হিন্দি মুভি পরিচালক ইমতিয়াজ আলীর গত জুনে মুক্তি পাওয়া 'ম্যায় ওয়াপাস আউঙ্গা' মুভিটি। প্রচুর পজিটিভ রিভিউ এবং ফেসবুকের রিলসে চমৎকার সব ভিডিও দেখে মুভিটি দেখার প্রতি আগ্রহ এসেছিলো। 

ছবির কাহিনী আবর্তিত হয় ৯৫ বছর বয়সী ইশার সিংকে ঘিরে। স্মৃতিবিভ্রাট নিয়ে বৃদ্ধ বলে চলেন তাকে কোথাও যেতে হবে; তার কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে যেটা তার শেষ করতে হবে। বৃদ্ধের সংসারের দুই পুত্র এবং এক পুত্রবধু কথাগুলোকে শুধুমাত্র পাগলের প্রলাপ বলেই ধরে নেয়; আমলে নেয় না। এদিকে এক সময় বৃদ্ধ স্ট্রোক করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার খবর পেয়ে লন্ডন থেকে ফেরে তার নাতি। দাদার দেখাশোনার দায়িত্ব নিতে গিয়ে দাদার আরও কাছাকাছি এসে কথা বলে সময় দিয়ে নাতি নিভি এক সময় আবিস্কার করে তার দাদা মনের মধ্যে ৭৮ বছর ধরে বেদনা পুষে রেখেছেন। তার দাদা ফিরে যেতে চান দেশভাগের আগে পাকিস্তানের যে অঞ্চলে থাকতেন সেখানে যেখানে তার শৈশব - কৈশোর কেটেছে। যেখানে দেশভাগের ডামাডোলে হারিয়েছেন পরিবারের সদস্যদের। হারিয়েছেন প্রেম। 

৭৮ বছর আগের অতীত আর বর্তমানের চমৎকার এক মেলবন্ধন দেখিয়েছেন পরিচালক ইমতিয়াজ আলী। এমনিতেও পরিচালকের কাজের বেশ ভক্ত আমি। পরিচালকের জাব উই মেট, লাভ আজ কাল, রকস্টার - এর মতো মুভিগুলো দেখা হয়েছে আমার। 
বৃদ্ধ ইশার সিং এর চরিত্রে অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন নাসিরুদ্দিন শাহ। ইশার সিং এর তরুণ সময়কে ধারণ করেছেন বেদাং রায়না। ইশার সিং এর মুসলিম প্রেমিকা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন শর্বরী বাগ। নিজের সবটুকু দিয়ে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন চরিত্রটি। এছাড়াও অন্যান্য চরিত্রগুলোর অভিনয় দক্ষতাও ছিলো চোখে পড়ার মতো বিশেষ করে অতীতে দেশ ভাগের প্রাক্কালের কাহিনীতে যে চরিত্রগুলো ছিলো। 

পোশাক-সাজসজ্জা এবং শুটিং সেটের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে এবং রীতিমতো নিরীক্ষা করা হয়েছে  তাও চোখে লেগে থাকার মতো। ১৯৪৭ সালের দেশ ভাগের প্রাক্কালের আবহ খুব সুন্দর ভাবেই ফুটে উঠেছে। 

মুভির সংগীতায়োজনে ছিলেন উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত সম্রাট এ আর রহমান। মুভির 'তেরে পাস ম্যায়' এবং 'মাসকারা' গান দুটো এখনো দর্শকের মুখে মুখে। এর মধ্যে আবার 'মাসকারা' গানে মুভির কেন্দ্রীয় চরিত্রের তরুণ বয়সে অভিনেতা বেদাং রায়নাও কণ্ঠ মিলিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। 

দেশ ভাগ নিয়ে এর আগেও বেশ কিছু মুভি দেখা হয়েছে। কিন্তু সেগুলোতে যুদ্ধ এবং ধ্বংসই যেন মূল উপজীব্য ছিলো। ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ মুভিতে যুদ্ধকে ছাপিয়ে গিয়েছে প্রেম - মানবিকতা আর শান্তির বানী নিয়ে। সিনেমাপ্রেমীদের জন্য মাস্ট ওয়াচ একটি মুভি।

একনজরেঃ
সিনেমা: ম্যায় ওয়াপাস আউঙ্গা
ধরন: ড্রামা
পরিচালনা: ইমতিয়াজ আলী
অভিনয়: নাসিরউদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ, বেদাং রায়না, শর্বরী বাগ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৪৭ মিনিট
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

×