somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের রাজকন্যা

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টিভেজা এক সকাল, মনে আনন্দ ছড়িয়ে দিলো।ঈদের আনন্দ যখন ম্লান, সন্ধ্যায় গেলাম বেড়াতে। কতো সময়, কতো মুহূর্ত গেলো কেটে তোমায় না দেখে। ভেবেছিলাম আর কোন দিন পাবো না তোমার দেখা। আঁখি যুগল সিক্ত হবে না; তোমার পথ পানে তাকিয়ে থাকতে হবে না। তোমার আর আমার মাঝের দূরত্বটা খুবই আশ্চর্যজনক, যার ব্যাখ্যা আমার কাছে নেই। তোমার পরিচয়ের মাধ্যমও যে সব সময় আসে না। আচ্ছা! কোন সম্পর্কে? কোন বায়নায় আবদার করবো তোমার সাক্ষাৎ। কি বলেই বা ডাকবো তোমায়? অনেক অন্তরায় তোমার ও আমার মাঝে। তুমি বিনা এক ছন্নছাড়া জীবন কাটাচ্ছি। কারণ, আজও আমি তোমায় বলতে পারিনি, তোমার আমার সম্পর্ক কোন সূত্রে গাঁথা। তুমি যে খুব অল্প সময়ই থাকো। তবে তুমি জানো আর নাই জানো, পৃথিবীর সবচে' নিবিড় সম্পর্ক আমাদের মাঝে। জানি না তোমার ভাবনার নীড় কাকে নিয়ে বুনছো? তোমার ঐ হাসি আমার হৃদয়-মন রাঙিয়ে দেয়। তোমার চোখে আমি আমার আগামি দেখতে পাই। তোমার সাথে ঈদের পরদিন দু'বছর পর বৃষ্টিভেজা সকালে সাক্ষাৎ হওয়াটা কল্পনাতীত। বলতে পারো স্বপ্নীল হল এ ধরণী; আনন্দে নেচে উঠল ধমনী। প্রত্যেকটি শিরা-উপশিরা তোমার সাক্ষাতে নব গতির সঞ্চার করলো। আজও তুমি সেই তুমিই আছো। কালের পরিবর্তন মোটেও আমাদের হাসি মলিন করতে পারেনি। বৃষ্টিস্নাত এমন সাক্ষাৎ প্রত্যাশা করিনি ঠিক, তবে বৃষ্টিতে ভিজতে যখন ছাদে উঠে, দোলনায় দুলছিলাম, অপলক নেত্রে তোমার ছাদপানে তাকিয়ে ছিলাম। চাতক পাখির মত। তখন মন দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছিল, তুমি আসবে, অবশ্যই আসবে। মনের ডাকে সাড়া দিয়ে সত্যিই তুমি বাড়ির ছাদে ভিজতে আসলে। ভাবলাম, এটা আমার কল্পনা, নির্ঘুম রাতের আলেয়া। তোমার স্বচ্ছ নির্মল হাসি জানান দিলো স্বপ্ন নয় বাস্তব।তুমি কলেজে পড়ো শুনে আনন্দে মনটা নেচে উঠল। মনে হল, পলক ঝাপটাতেই দু'টি বছর কেটে গেছে। কিন্তু না! প্রতিটি প্রহর গুণেছি তোমার সাক্ষাতের প্রত্যাশায়। এরই নাম কি ভালোবাসা! আমার মনে অনেক দ্বিধা সংশয় ছিলো, সৌহার্দপূর্ণ আচরণের পরও বলতে পারিনি, এ মন তোমাকে চায়। তুমি যে আমার কত্তো আপন। আমি দগ্ধ হচ্ছি মনে লুকিয়ে থাকা অব্যক্ত যন্ত্রনায়।আমায় ফিরিয়ে দেওয়ার ভয়ে কখনো বলিনি, তোমায় আমি ভালোবাসি। কারণ, এ যন্ত্রনা বুকে বয়ে সইতে পারব না। তোমার বিচ্ছেদ-বিরহ ব্যাথায় ডুঁকরে কাঁদার ভয়ই আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। আজ গগণ ফাটা চিৎকার দিয়ে আকাশ, বাতাস, ঝর্ণা নদীকে সাক্ষি রেখে বলতে ইচ্ছে হচ্ছে, 'আমি তোমায় ভালোবাসি।' জমিয়ে রাখলে হয়ত বুক ফেটে মরেও যেতে পারি। অব্যক্ত যন্ত্রনাগুলো ব্যক্ত করবোই বা কি করে? এক ঘণ্টা পর বৃৃষ্টিই বন্ধ হয়ে গেলো। দু'জনার ছাদের দূরত্বটাও তো একটু বেশি।চিৎকার করলে, কেউ শুনে ফেললে যে উভয়ের মহাবিপদ হবে। হঠাৎ চোখের আড়াল হলে, একটাই আর্তি করছিলাম, শেষবারের মত যেনো তোমার সাক্ষাৎ পাই। পূণরায়, তোমার দেখা মিলল। দীর্ঘ সময় আমরা চোখের ভাষায় কথা বললাম। তুমি হাসলে আর তৃপ্তির রেখা ফুটে উঠলো আমার বদনে। এত্তো স্বচ্ছ নির্মল হািস কখনো আমি দেখিনি। আজও তোমায় কিছু বলতে পারলাম না। তোমার দর্শন আমার আনন্দ দিগুণ করে দিলো। ফিরার ইচ্ছা না থাকা সত্বেও বাধ্য হয়ে ফিরতে হল। কারণ, এমন জগতে তোমার সাথে আমার সাক্ষাৎ যেখানে আমার ইচ্ছা অনিচ্ছার কোন মূল্য নেই। মোবাইলে এলারাম বেজে উঠল, ৭.৩০ মি, পরক্ষণেই ঘুম ভেঙ্গে গেল। আর মুখে তৃপ্তির রেখা ফুটে উঠল। স্বপ্ন যে এতটা নিখুত ও সুন্দর হয় আগে কখনো ভাবিনি। তুমি আমার স্বপ্নের রাজ কন্যা, মনের ক্যানভাসে আঁকা ছবি। মনে হয় তুমি অপসরি বা হুর। আমি কি কখনো তোমাকে আমার মনের কথাগুলো বলতে পারব, নাকি স্বপ্নের মত চির তরে তুমি মিলিয়ে যাবে দূর অজানায়
_শক্তি শুধা (সাবেত চৌধুরী)
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×