জীবনটা এমন ঘোলাটে কেন?
মেঘেরা আকাশটাকে ঢেকে রেখেছে
চাঁদ মামার আলো আজ হাসনাহেনা ফুলে পড়ছে না।
এমন হবে কেন? গরমের তীব্রতা জাহান্নামকে হার মানাবে
কাপড় শরীরের সাথে লেগে আছে
অসহ্য, এক গোমট আবহাওয়া,
নদীকে আজ খুব মিস করছি, তার পাড়েই ছিলো আমার শীতলতা
কেনো এমন হলো? গ্রাম কপালে জুটল না।
শহুরে জীবনটা শুধুই ঘোলাটে মেঘের মতো।
শান্তি নেই, মেঘেরা বর্ষণ হলেই হতো,
বুঝিয়ে দিতাম নদীর পাড়কে,
কঙ্ক্রীটের ভেনটিলেটরের ফুটো দিয়ে আমি বাতাস পাচ্ছি।
মরিনি, বেঁচে আছি, আজও চির সবুজ হয়ে
শক্তি শুধা -সাবেত চৌধুরী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




