স্বপ্ন
তোমায় নিয়ে হারিয়া যাওয়া
মেঘের কোন দেশে
তোমার সাথেই করব খেলা
তোমার গহীন কেশে।
তোমার সাথে সারাবেলা
কাটবে সময় ঘুরে
তোমার সাথেই ঝগড়া করে
চলে যাব দূরে।
মেঘলা আকাশ বৃষ্টিতে কি
আমায় সাথে নেবে?
তোমার হাতের স্পর্শ কি
আমার হতে দেবে?
বাস্তবতা
আকাশের মেঘ, কি এত ভাবায় তোমায়?
আমিও তো আকাশ দেখি,
কই? তোমার মত গভীর তো হতে পারি না?
বৃষ্টি হলে জানি আমায় ডাকবে না। ডাকবে?
হয়তো বা, হয়তো বা না...
এর উত্তর আমি কখনো জানতে চাইনি। কারণ...
অন্য আরেক প্রশ্নের উত্তর যে আজো জানা হয়নি আমার
স্বপ্নগ্রস্ত মন তোমাকে ভেবে মঞ্চায়ন করে অনেক গীতিকবিতা
ভাবি, কে "তুমি"।
শুধু তুমিই জানো, আমার "তুমি" বলে কেউ নেই।
তুমি কি আমার সেই "তুমি" হবে?
(দীর্ঘশ্বাস)
-সুপ্রিয়
মার্চ ১৪,২০১২
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




