সংগ্রাম এগিয়ে চলে
"অপলক চেয়া থাকা", যুদ্ধ করে যায় বেয়ারা ঘুমের সাথে
আর নিউরন হয় দিশেহারা
বলে, কোন পথে যাব?
শিহরণ? নাকি অবচেতন?
আমার শিহরণ-ই ভাল লাগে।
অবচেতনের খেলাঘরে viking হয়ে বর্বর যুদ্ধ করতে,
রোমকূপের আচ্ছাদন ভেদ করে এগিয়ে যেতে, ভালই লাগে আমার।
তবে, শেষে আমিই হই দিশেহারা
ভাষাহীন নগরে হাটি অবাক ভালবাসা নিয়ে।
আমি থাকি না। থাকে শূন্যতা...
সুপ্রিয়
মার্চ ০৯,২০১২ - এপ্রিল ১৭, ২০১২
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




