এখানে দেহবৃক্ষের আড়ালে পড়ে থাকে অনুভূতি
শিকড় গেড়ে চলে মৃত্যুর বংশধর
আমার আচ্ছাদিত চোখে থাকে জন্মের তাকিয়ে থাকা
বালি-অশ্রু দিয়ে আপনকে করি পর।
অথচ মহাকালের হিসেবে একটু আগেও অনেকে ছিল
ছিল ভালবাসা, হাসি, কান্না আর ঘৃণা
অনেক হতাশার মাঝেও ছিল প্রাপ্তির সুখ
সেই সুখেই অবগাহন করে আমি ভেসে বেড়াতাম।
ঘুম। হ্যাঁ, ঘুমের কথাই বলছি
স্বপ্নও ছিল। ছিলে তুমিও
তোমাকে নিয়ে লেখা গানেরাও ছিল।
ছিলনা ভবিষ্যত। তুমিই তার কারণ
তাই, আমি সমাধান চেয়েছিলাম
তোমার দরজা কখনো খোলা ছিলনা
তবু টোকা দিয়ে গেছি আমি।
তবে হায়!
আমি না টোকা না দিলেও যে টোকা দেয়ার এত মানুষ,
সে তো আমি বুঝিনি
শেষ পর্যন্ত দরজা খুললে যে আমি থাকব না সেটা ভাবতেও পারিনি আমি।
তাই, সমাধান আর আমার পাওয়া হয়নি।
সমাধিতেই সুখ আমার...
-সুপ্রিয়
এপ্রিল ১৯,২০১২
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




