অথচ, আমি কখনো ফিরে তাকাইনি।
প্রয়োজন বোধ করিনি, তাই...
চেয়েছিলাম সবকিছু
অহম ছিল হয়তো
ব্যাপারটা এমন, যেন বৃষ্টি হচ্ছে,
আর আমি শহরের পথে দাঁড়িয়ে ভিজছি।
দু'হাত প্রসারিত করে করে নিতে চাইছি সবকিছু।
অথচ, ফোটাগুলো হাতে লেগে পড়ে যাচ্ছে- সেটা তাকিয়েও দেখিনি
ওরা হয়তো আমার হতে চেয়েছিল, আমি গায়ে লাগাইনি
মুঠো ভরে আঁকড়ে ধরিনি
দিন শেষে রোদ শুকিয়ে নিয়ে গেছে সব
রাতের জন্য একা করে দিয়ে গেছে আমাকে।
বুঝেছি যখন, তখন অনেক দেরি।
ঘুমিয়ে গেছে সবাই।
দিকশুন্য আমি, দৌড়ে গেছি এদিক-ওদিক এলোপাতাড়ি
করেছি উন্মাদ চিৎকার, যা কেউ শুনতে পায়নি।
যারা শুনেছিল, ভেবেছে পাগল। ঘুমিয়ে গেছে আবার...
আর সকাল হলে, লজ্জায় বলতে পারিনি কিছু
বলার মত কিছু ছিলনা আমার
সময় শেষে আমি একা নই আর
আঁধার, হতাশা আর ক্লান্তি- সঙ্গী আমার।
-- সুপ্রিয়
মে ০৬,২০১২
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




