পেপার থেকে বেশি বইয়ের নাম জানা যায় না। যেগুলোর সম্বন্ধে জানা যায় সেগুলোও বেশিরভাগ সময় তেমন ভালো হয় না।
আমি থাকি চট্টগ্রাম। সাধারণত বইমেলায় যাওয়া হয় না, কারণ কেউ নিয়ে যাবার নেই। ক্লাস নাইনে গিয়েছিলাম প্রথমবারের মত বাবার সাথে। দিন ছিল সম্ভবত ১৩ তারিখ, সোমবার। হাতে ছিল মাত্র এক রাত সময়, যা করার খুব দ্রুত করতে হবে।আমি তাই আমার প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের যত বই পারি নিয়েছিলাম, সাথে অন্যান্য লেখকের কিছু বই। এভাবে ৩২ টার মত বই কিনেছিলাম, খরচ পরেছিল প্রায় ৫৫০০/- এর মত।
সেবার বাবা সাথে ছিল, এবার নেই। এবার যদি যাই, সাথে মা থাকবে। তাকে নিয়ে অতটা ছোটাছুটি করতে পারব না মনে হয়। তাই ঠিক করেছি, বইমেলায় গেলে হাতে লিষ্ট নিয়ে যাব। জানি যে তাতে অত ভালোভাবে বই ঘেঁটে দেখা হবে না। তাছাড়া এবারও হাতে ঐ একই সময়, মাত্র এক রাত, কয়েক ঘন্টা। তাই যতটুকু পারি প্রস্তুতি নিয়ে যাব।
এবারের বাজেট কম থাকবে। তাই বেশি বই কিনতে পারব না। ২০০৮ সালে কিনেছিলাম ৩২ টা বই ৫৫০০ টাকা দিয়ে, এবার বোধহয় ১০ - ১৫ টার মত কিনতে পারব। তবে যতটুকুই কিনি না কেন, ভালো বই কিনব।এটাই ঠিক করে রেখেছি।
সামু এবার কিছু বই সাজেষ্ট করছে দেখলাম। কিন্তু তাতে তেমন মন ভরছে না। যারা বইমেলায় গিয়ে ঘোরাঘুরি করে বেশি, তাদের থেকে জানতে পারলে আমার সুবিধা হত বই কেনার বেলায়।তাই যারা নিয়মিত বইমেলায় যাচ্ছেন বা সেখানে গেলে যেসব বই কিনবেন বলে ঠিক করে রেখেছেন, সেগুলো আমার সাথে শেয়ার করলে ভালো হয়। আমিও তাহলে কিছু ভালো বই কিনতে পারব।
আমি এখন পর্যন্ত যেসকল বই কিনেছি এখান থেকে তা হল -
১. হিমুর আছে জল - হুমায়ূন আহমেদ
২. ফাউনটেবপেন - একই
৩. প্রডিজি - মুহম্মদ জাফর ইকবাল
৪. একটি সাইকেল ও কয়েকটি ডাহুক পাখি - হুমায়ূন আহমেদ
৫. ভূতসমগ্র - মুহম্মদ জাফর ইকবাল
আর যে কয়েকটি কিনব ঠিক করেছি সেগুলো হল -
১. বাদশাহ নামদার - হুমায়ূন আহমেদ
২. হিমুর নতুন বইটা, নাম ভুলে গেছি - একই
৩. আমি - একই
৪. মিসির আলি অমনিবাস - একই
আমি আবার হুমায়ূন আহমেদের বিরাট ফ্যান, তাই তাঁর প্রাধান্য বেশি লিষ্টে
এবার দায়িত্ব আপনাদের মানে ব্লগাদের। আপনাদের সাজেষ্ট করা বই থেকে আমি বেছে কয়েকটা বই কিনব। গতবারের মত একই লেখকের বই অতিরিক্ত কিনতে চাই না, তাই হুমায়ূন আহমেদ আপাতত এখানেই ষ্টপ
আমাকে সাহায্য করলে খুশি হব!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


