নিখোজ প্রযুক্তিবিদ তানভীর জোহাকে উদ্ধারে আওয়াজ তুলুন প্লিজ
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তাসকিন এবং সানিকে বিশ্বকাপ থেকে বের করে দেয়ায় আমাদের সবার মনে বিড়াট আঘাট লেগেছে। সেই রাগ, ক্রোধের বহিঃপ্রকাশ স্বরুপ আমরা গরম গরম স্ট্যটাস দিয়ে ফেসবুকের পাতা ভরিয়ে ফেলছি। বাংলায় লেখা এই সব প্রতিবাদ আইসিসি দেখছে না, শুনছেও না। শুনলেও তাদের কিছু যায় আসে না। এই ডিসিশনের কোন হেরফেরই হবে না। তারপরেও আমরা নিজেদের মাঝে এই রাগ শেয়ার করে নিজেদের ক্ষোভ কমানোর চেষ্টা করছি বলা যায়।
ক্রিকেটের ডামাডোলে আমাদের ভুলে গেলে চলবে না যে কিছুদিন আগে আমাদের রিজার্ভ থেকে হাজার কোটি ডলার লুটপাঠ হয়েছে। এখন পর্যন্ত এই লুটপাঠের কোন কুল কিনারাতো হয়ইনি উলটো কিছু তথ্য দিতে গিয়ে নিখোজ হয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। কিছুদিন আগেই তাকে টিভিতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও সরকারী গোয়েন্দা সংস্থার লোক হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার পর এখন বলা হচ্ছে তিনি সরকারের কেউ নন!!
তিনি আসলে কে বা কি তার চাইতেও তার বড় পরিচয় তিনি এই রাস্ট্রের একজন নাগরিক। তার পরিবার থানায় ডাইরি করতে গেলে তাদের সেটা করতে দেয়া হয়নি। একজন তাসকিন বা সানির জন্য লেখালেখি করে কোন পরিবর্তন আনা যাবে না আইসিসির ডিসিশনে। কিন্তু আপনি আমি সবাই যদি একত্রিত হয়ে যে ভাবে আজ তাসকিন সানির জন্য লড়ছি , সেই লড়াইটা যদি তানভীরের জন্য লড়ি, তবে হয়ত ফেরত পাওয়া যাবে তাকে।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্রকাননের আগুনএপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের...
...বাকিটুকু পড়ুনজীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি...
...বাকিটুকু পড়ুন/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন