কতৃপক্ষকে বলছি প্লাস মাইনাস এর বিষয়টা আবার অন করুন, কারন
১.ব্যস্ত মানুষের পক্ষে সব পোস্ট পড়া সম্ভব হয় না ।সে ক্ষেত্রে যেটা যত বেশি প্লাস দেয়া সেটা পড়তে পারে।
২.সব সময় মন্তব্য লিখার সময় হয় না কারন শুধু মন্তব্য দিলেই হয় না সেটা অর্থ পূর্ন হতে হয়।
৩.প্লাস এর অবস্থান অনেকটা ভার্চুয়াল হাসির মত। একটা হাসি যেমন অনেক কথা বলে দেয় তেমনি একটা প্লাস মূল অভিব্যক্তি বলে দেয়।আবার অনেক সময় পোস্ট ভাল না লাগলে বিরধিতা করতে গিয়ে অবেক অপ্রাসঙ্গিক কথা চলে আসে। সেটা হিতে বিপরিত হতে পারে।সেখানে শুধু মাইনাস দেয়াটাই নিরাপদ।
৪.অনেক পোস্টে আজে বাজে কথা লিখা থাকে সরাসরি কিছু বলতে গেলে শত্রুতা হতে পারে এই জন্য কেউ হয়ত কিছু বলবে না। কারন মেক্সিমাম মানুষ ব্লগে আসে ভাল সময় কাটাতে ক্যচাল করতে না।সে ক্ষেত্রে মাইনাসটা নিরাপদ।ফলে বিবাদও সৃষ্টি হবে না আবার মনের ভাবও প্রকাশ পাবে।
৫।অনেক সময় পোস্ট পড়ে বুঝে উঠা যায় না কি কমেট করা যায় সে ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে না বলতে পারা অভিব্যক্তিটা প্রকাশ করা যায়।
প্লাস আর মাইনাস লিখার ক্ষেত্রে আমি পজিটিভ সব পাই নেগেটিভ কিছু পাই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


