ওয়েব লগ - 1
০১ লা এপ্রিল, ২০০৭ ভোর ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা পরিক্ষীত সত্য হলো পরীক্ষার এক সপ্তাহ আগে আমার ঘুম খুব ভালো হয়। আগের দিন অবশ্য সারা রাত ঘুমাতে পারি না।
বায়োকেমিস্ট্রি মিড সেমিস্টারের তিন দিন বাকি। আমার দুই চোখ ভেঙে ঘুম আসছে। তাছাড়া... এনিথিং বাট পড়াশোনা। গভীর আগ্রহ নিয়ে স্টেইট ইলেকশনের ফুল রিপোর্ট পড়লাম। লেবার লিবারেলের চুলাচুলি। রূপ চর্চার দিকে বিশেষ মনযোগী হয়ে গেছি। মাথায় মেহদী দিলাম অনেক দিন পর। ঘরের কাজেও পুরা লক্ষী। নিজেই দেখে শুনে আজকে রান্নাঘরের শ্রী ফিরালাম। রান্নায় মাকে অনেক সাহায্য করলাম। বাবার সাথে বসে বসে হুদা হুদাই গল্প করলাম। সালাম আর আফাজুদ্দি চাচা এই দুই জন ছিলেন আমাদের গ্রামের দুইমাত্র ভারতে ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। পাইরোভেইটের স্ট্রাকচার মনে থাকে না তো কি, ইতিহাস মুখস্ত কচ্ছি! আর হ্যা, ঘুমে মাতাল হয়ে যাচ্ছি। আজকে শাওয়ারের নিচে দাঁড়িয়েও কয়েকটা মাইক্রোস্লীপ দিয়ে নিলাম। কি আজিব টাইপের সমস্যা! মীরা সকাল বেলা ধরেছিল জগিঙে যাওয়ার জন্য। ঘুম ঘুম চোখে কোন মতে ফজর পড়ে ওকে কড়া ধমক দিয়ে তাড়িয়ে দিলাম... দুপুরের পরে ই-সি্নপস থেকে নামিয়ে নিলাম এক গাদা বাংলা ই-বই। প্রনব ভট্ট, সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ুন আজাদ। 'ভালোবাসা, প্রেম নয়' পড়ছি। খুব ভাল্লাগছে। (অবশ্য আমার মুগ্ধতা এমনি এমনিই বেশি)।
এনিথিং বাট পড়াশোনা!
আর... যতক্ষন ঘুম নেই, ততক্ষন হাত ঠান্ডা। স্নায়ু টান টান। কিসের জন্য যেন অপেক্ষা করছি খুব!
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৭ ভোর ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন