somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েব লগ - 2

০২ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইটা পড়ছি আর শিউরে উঠছি। তীব্র বিষণ্নতা আমাকে ঢেকে দিচ্ছে।

সাইকোলজির ভাষায় একে বলা হয় 'ফুট ইন ডোর' এপ্রোচ। সত্তরের দশকে গ্রীসের সেনাবাহিনীকে যখন নিষ্ঠুরতার প্রশিক্ষন দিতে হতো, তখন একটা কাজ করা হতো। প্রথম দিন নতুন শিক্ষার্থীকে কয়েদীদের নির্যাতনশালার দরজার বাইরে দাঁড় করিয়ে রাখা হতো। সেখান থেকে সারাদিন শুনতো কুৎসিত গালাগালি আর নির্যাতনের পাশবিক আনন্দ। পরের দিন শিক্ষার্থীকে দরজার ভিতর ঢুকানো হতো। এক কোনায় দাঁড়িয়ে দেখে যেতে হত ধারাবাহিক নির্যাতন।

পরের দিন থেকে পুরাপুরি হ্যান্ডস অন। নিজ হাতে যা করার করতে হবে।

প্রথম দিনই ধরিয়ে দিলে ওরা পারত না। তৃতীয় দিন পারত।

ঘৃণা, বিদ্্বেষ, এগুলো সংক্রামক।

পরম পূজনীয় কাউকে তীব্র ঘৃণা পোষণ করে কারো সম্পর্কে কিছু বলতে দেখলে, সেটা নিজের মধ্যেও চলে আসে।

আমি বুঝতে পারছি না... অনেক জায়গা থেকে চিমটিয়ে তুলে আনা কুৎসিত চিত্রগুলো একটা বিশেষ জনগোষ্ঠীর নামে চালিয়ে দিয়ে, তাতে নিজের কল্পনার (কুৎসিত) রং মিশিয়ে যেই গরল তৈরি করেছে লেখক, এ কি পরিকল্পিত বিষ না কি নেহায়েত অজ্ঞতা প্রসুত লেখা?

আমার রূপ কথার মত মনে হচ্ছে। আর সবার কি হবে? বেশ আগে ওরকম একটা লেখা পড়েছিলাম। অনেক কম ডোজের অবশ্য। পড়ে আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। এসব কি?

বিষণ্ন হয়ে গুটিয়ে গিয়েছিলাম।

আজ কাল কথা বলতে খুব ক্লান্ত লাগে। কেবল শুনতে ইচ্ছা করে। এত ঘৃণা, বিদ্্বেষ, ভুল বুঝাবুঝি... 'কমন প্লাটফর্ম' বুঝি একটাও নাই? ভুল বুঝাবুঝি উস্কে দেয়ার মানুষ প্রচুর, কিন্তু উড়িয়ে দেয়ার জন্য কেউ নেই?

আমি যে অনেক বিপরীত ধর্মী বাতাস পাওয়া মেয়ে। কেউ যদি বলে নিজেকে প্রশ্ন করি না, কথা কাজের ডিসক্র্যাপেনসি কমানোর চেষ্টা মরিয়া ভাবে করি না, তাহলে সে দাঁড়াক বিবাদীর জায়গায়। আমি জানি, আমি জিতব।

অনেক ভারি এ ভার। অনেক দুষণ। অনেক মিথ্যা। অনেক ঘৃণা। অনেক দরজায় পা।

সত্য ও সুন্দর ভালোবাসা মানুষেরা সব কই? আমার ভিতরের তীব্র হাহাকার, সব বুঝতে পেরেও পথ খুঁজে না পাওয়া মানুষদের হাত ধরে এগিয়ে নিয়ে যাবে না কেউ?

একজন অতি মানব চাই, সব ঠিক করতে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:৩৮
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×