সকালের সোনালী আলো মাখা উজ্জ্বল আকাশটা কখন হারিয়ে গেল টের পাই নি। বায়োকেমিস্ট্রি বই থেকে মুখ তুলে হঠাৎই দেখি ধূসর আকাশটা কাকে যেন ছোঁয়ার তীব্র আকাংখা নিয়ে অনেক নিচে নেমে এসেছে। ওই যে, পাশের ওই বিলডিঙের উপরে দাঁড়িয়ে হাত বাড়ালেই উম্মুখ আকাশটাকে ছোঁয়া যাবে যেন। বই টই ব্যাগে ঢুকিয়ে আমি তাই দেখতে লাগলাম মুগ্ধ হয়ে। ট্রেইন থেকে নামতে নামতেই আকাশটা বার্তা পাঠালো বৃষ্টির। আমার গালে, চোখে, মুখে।
বৃষ্টি তো কতই হয়, কিন্তু বৃষ্টি প্রতিবার আমাকে এত মুগ্ধ করে কেন? বাতাস তখন আমার নীল ওড়না টেনে খেলা করছে। আমাকে উড়িয়ে নিচ্ছে। আকাশ চুঁইয়ে ভালবাসা ঝরছে। হঠাৎ মনে পড়লো কুরআনে বৃষ্টির আদুরে নাম দেয়া হয়েছে রহমত। আল্লাহর ভালবাসা। তাই বুঝি বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই এত শিহরিত হই বার বার?
বাসে উঠে জানালার পাশে একটা সিট দখল করে নিলাম। ওই
[link|http://flickr.com/photos/accolavin/396089704/|d

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


