নতুন ব্লগ: সন্ধ্যাবাতির প্রতিক্রিয়া
১৪ ই এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার নতুনে অভ্যস্ত হতে একটু সময় লাগে। সনি এরিকসনের নতুন ফোনটা দেখে প্রথমে কান্না পাচ্ছিলো। তিন দিন ব্যবহার করার পরে এই ফোন ছাড়া এতিম এতিম লাগে। অস্ট্রেলিয়া আসার পরে কান্না থামাতে লেগেছে পুরা ছয় মাস। এখন শিঁকড় গজিয়ে গিয়েছে। হঠাৎ হঠাৎ এক একটা সুন্দর দিনে বড় বেশি ভাল লাগে সব কিছু। এই শহর ছেড়ে থাকতে হবে ভাবলে কেমন কেমন লাগে। ইউনিতে প্রথম বছরের প্রতিটা দিন মনে হতো সব ছেড়ে ছুড়ে যাই গা। ইস্কুলই ভালো। এখন, ইউনিতে কয়েক দিন না গেলে খুব মিস করি।
ব্লগের লে আউট দুইবার বদলাতে দেখলাম। প্রথম বার বদলানোর পরে আমার ভালো লাগে নি। চোখে খালি ঘোলা ঘোলা দেখতাম। কিচ্ছু খুঁজে পেতাম না। মেজাজ খারাপ হতো। ব্লগের এই নতুন লে আউটেও তেমনই লাগছে। শুধু আশা করছি, আর সব কিছুর মতই, ব্লগের নতুন লে আউটেও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবো। আর অভ্যস্ততাটাও ধীরে ধীরে মায়ার জালে জড়ানো ভালো লাগার রূপ নিবে।
শুধু দুইটা ব্যাপার,
এক, ব্লগের ইউ আর এল বদলে গিয়েছে। এই ব্যাপারটা কি অপরিবর্তিত রাখা সম্ভব? অনেক জায়গায় ঠিকানা আছে ব্লগের, সব বদলে ফেলা তো প্রায়ে অসম্ভব।
দুই, আগের ব্লগের সব মন্তব্য আসে নি? আমার ব্লগগুলোতে এরচেয়েও অনেক বেশি মন্তব্য ছিল। আমার শেষ পোস্টে আটটা মন্তব্য ছিল। এখন দুইটা। বাকি কয়েকটা হাপিশ হলো কই?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২
আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।

খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে...
...বাকিটুকু পড়ুনআমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================
এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না...
...বাকিটুকু পড়ুন
বালির নীল দিগন্ত ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের...
...বাকিটুকু পড়ুন
হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী...
...বাকিটুকু পড়ুন