somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: পথ চলা

০৬ ই মে, ২০০৭ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্রেইনে ওঠার সময় মিলির এখনও ভীষণ ভয় করে। মনে হয়, ট্রেইন আর প্লাটফর্মের মাঝের ফাঁকা অংশে পা ঢুকে যাবে। হবেই বা না কেন--এখানে সেখানে সচিত্র সাবধান বাণী--মাঝের ওই ফাঁকা অংশে যেন কিছুতেই পা না পড়ে। মিলির অবশ্য এসকেলেটরে উঠতেও ভয় লাগে। ইস্টার্ন প্লাজায় অনেকগুলো বছর আগে যখন প্রথম উঠেছিল, তখন থেকেই। এখনও অভ্যস্ত হতে পারে নি, ভয় কমে নি একটুও। একবার উঠে গেলে মজাই লাগে। কিন্তু উঠার আগে প্রথম সিঁড়িতে পা দেয়ার আগে হৃদপিন্ডে লাফালাফি শুরু হয়ে যায়। হাত ঠান্ডা হয়ে যায়। ঠোঁট শুকিয়ে যায়। এখনও সেই অবস্থা। তবু নিচের দিকে সাবধানে দেখে নিয়ে, এক হাতে ট্রেইনের দরজা ধরে, আড়ষ্ট পা টেনে নিয়ে ট্রেইনে উঠে পড়ল।

জানালার পাশের সিটটা পেয়ে খুশিই হলো মিলি। দু'টো সিটই খালি। অফিস ছুটির এই সময়ে দু'টো খালি সিট পাওয়া ভাগ্যের ব্যাপার। এক একটা সময় অদ্ভূত সব মানুষের পাশে বসতে হয়। একবার একটা টার্কিশ বুড়োর পাশে বসতে হয়েছিল। মিলি বাংলাদেশ থেকে জেনে বুড়োর চোখ চক চক করে উঠেছিল। 'তোমাদের প্রাইম মিনিস্টার মহিলাটা কিন্তু দারুন সুন্দরী। ভেরি প্রিটি।' স্টেশন এসে পড়ায় নামতে পেরে হাফ ছেড়ে বেঁচেছিল মিলি।

এবার পাশে কেউ না থাকলেও বসেই অস্বস্তিতে পড়ল। ওই কোনায় ভারতীয়/বাংলাদেশী দর্শনের এক যুবক এদিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মিলি যে দেখেছে এটা যুবকের বোঝার কথা না। ও তাকাচ্ছে না, কিন্তু খুব টের পাচ্ছে। কিছুক্ষন পরে অন্যদিকের জানালায় তাকানোর ছলে একবার দেখে নিল--উহু, মাছের চোখ এখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কি অস্বস্তি! কি দেখে এত? ব্যাগটা টেনে বুকের কাছে জড়িয়ে ধরল মিলি। তারপর, বাইরে আকাশ দেখা।

(চলবে?)
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৭ বিকাল ৪:২৮
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×