somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: পথ চলা - ২

০৮ ই মে, ২০০৭ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশটা এখন ভীষণ নীল। দেশের আকাশ কখনই এত নীল হয় না। ঢাকার নীলে তো ধোঁয়ার আস্তর। গ্রামের দিকে গেলে স্বচ্ছ আকাশটা নির্মল নীল চাদর পরে থাকে বটে, তবে সিডনীর মত এত বেশি নীল না। শুষ্ক মরু বাতাসের শহর সিডনীতে জলীয় বাষ্পের পর্দা ছাড়া আকাশ তীব্র নীল হয়ে ধরা দেয়।

হঠাৎ মোবাইল বেজে উঠায় ভাবনায় ছেদ পড়ল মিলির। আম্মু করেছে ফোন।
ফোন তুলেই গড় গড় করে বলল, 'রেডফার্নের কাছে আমি। একটু দেরি হয়ে গেছে, স্যরি আম্মু।'
মহিলা টেনশন করছে। ওর নিজেরই ফোন করা উচিত ছিল। শুধু একটা এসাইনমেন্ট জমা দেয়ার জন্য এসেছিল ইউনিতে, বন্ধুদের দেখা পেয়ে আড্ডার লোভ সামলাতে পারে নি। এর পরে লাঞ্চ সারতে সারতে দেরি হয়ে গিয়েছে।

ফোন রেখে আবার আকাশ দেখায় মন দিতে গিয়েই পাশে শুনল সপ্রতিভ 'এক্সকিউজ মি ম্যাডাম'। তাকিয়ে একটু আড়ষ্ট হয়ে গেল, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ওই ছেলেটা। ও কিছু বলার আগেই বাংলা কথাগুলো ভেসে আসল, 'আপনি কি বাঙালী?'

ভ্রু কুঁচকে গেল মিলির। তারপরেই ফিক করে হেসে ফেলল। বাংলায় প্রশ্ন করছে, আরে বুদ্ধু, বাঙালী না হলে এটা বুঝব কেমনে? ব্যাটা নিশ্চয় ফোনের কথা শুনেছে, এখন ঢঙ হচ্ছে। 'হ্যা, আমি বাঙালী', তড়িৎ মুখ গম্ভীর করে বলল। কি বলতে চায় শোনা যাক, জিজ্ঞাসু দৃষ্টিতে মেলে ধরল।

ও হেসে ফেলাতে একটু অপ্রতিভ হয়ে গিয়েছিল ছেলেটা। সামলে নিয়ে বলল, 'বিরক্ত করার জন্য স্যরি। এই ট্রেইন কি বারউড যাবে?'

ফব রে ফব--মনে মনে বলল মিলি। 'না তো, সোজা স্ট্র্যাথফিল্ড।'
'ওহ। কি ঝামেলায় পড়লাম।' চিন্তিত মুখে বলে উঠল ছোকড়া।
ফব হলেও মানুষ তো, পরোপকারী চিন্তাধারা মাথা চাড়া দিয়ে উঠল মিলির, 'স্ট্র্যাথফিল্ডে গিয়ে ফিরতি ট্রেইন ধরেন।'
'তাই? আচ্ছা। প্লাটফর্ম বদলাতে হবে?' চোখে মুখে জলে পড়া ভাব নিয়ে বলে উঠল ছেলেটা।

মিলির চোখে হালকা বিরক্তি দেখেই হবে হয়তো, ওই আবার বলল, 'স্যরি আপনি নিশ্চয়ই ভাবছেন কোথা থেকে এসেছে খ্যাতটা। আমি আসলে সিডনী এসেছি চারদিন হল। এই প্রথমই এবং একা ট্রেইনে উঠেছি বাধ্য হয়ে তাই কিচ্ছু বুঝতে পারছি না। বারউড যেতে এই প্লাটফর্মেই দাঁড়াতে হবে দেখলাম। কিন্তু ট্রেইনে উঠার পরে যতবার বলছে কই কই যাবে, বারউডের কথা একবারও বলছে না। আপনি ট্রেইনে উঠার পরেই মনে হল আপনি বাঙালী। সবাইকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছিল না।' কৈফিয়ত দেয়ার ভঙ্গিতে গড় গড় করে বলে গেল।

এবার মায়া লাগল মিলির। আহারে, মাত্র চার দিন? ফব, ফ্রেশ অফ বাংলাদেশ, হলেও পিআর হান্টার টাইপ না মনে হয়। দেশ থেকে আসার কিছুদিনের মধ্যে দেশের সবাইকে খুব আপন মনে হয়, সেই ভাব নিয়েই কথা বলছে হয়তো। 'না ইটস ওকে। দেশ থেকে আসার এক মাসের মাথায় আমি বাসা থেকেই বের হই নি, তাই বুঝতে পারছি। বসে পড়েন, পরের স্টেশনে আমি বলে দিব নেমে কোন প্লাটফর্মে যেতে হবে।'

'থ্যাংকস আ লট।' দ্বিধান্বিত ছিল ছেলেটা। মিলি ব্যাগ সরিয়ে সরে বসতেই বসে পড়ল পাশে। 'আমি সুজন।'

(চলবে)
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৭ সকাল ৮:১৭
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×