দেশী কালবোশেখীর স্বাদ পেলাম আজ, বহুদিন পরে। ছবিটা ব্যাকইয়ার্ডে, মাতাল বৃষ্টির ছবি। একটু পরেই শিলা বৃষ্টি শুরু হয়েছিল, টক টকাশ শব্দে এদিক সেদিক গুঁটি গুঁটি শিলা ছড়িয়ে পড়ছিল। বাড়ির বাইরের ইউকেলিপ্টাস উদ্দাম নৃত্যে নেমেছিল। সবচেয়ে সুন্দর লাগছিল কচু পাতায় পড়া এক টানা বৃষ্টির ছাঁট। সবটুকু বৃষ্টি হীরার টুকরো হয়ে গড়িয়ে পড়ছিল। বৃষ্টিতেই গাড়ি নিয়ে একটু বের হয়েছিলাম। রাস্তা জুড়ে ভাঙা গাছের ডাল, পাতা আবার কালবোশেখীর স্মৃতি এনে দিল।
গানটা মাথায় ঘুরছিল, যদিও অনেক দিন শোনা হয় নি--
'বৃষ্টি ঝরে, বৃষ্টি ঝরে, বৃষ্টি আমার চোখের পাতায়...
যা আছে আর যা কিছু নেই যাচ্ছে ধুয়ে বৃষ্টি ধারায়'
ছবি ব্লগ: "যা আছে আর যা কিছু নেই যাচ্ছে ধুঁয়ে বৃষ্টি ধারায়"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।