ফ্যালফ্যাল করে খুঁজে বেড়ায়, জানালার শিকে
দেয়ালে, ঘরের কোণে, চোখের সকেটে, বইয়ের দেরাজে
কোথাও যদি একটুকরো স্বপ্ন পড়ে থাকে
ভেবে হাতড়ে বেড়ায় জিন্সের ব্যাক পকেট
কোথাও একটুকরো স্মৃতি রয়ে গেছে কী না
এই অরব অন্ধকারে; মাঝরাতে
একটা নিঃসঙ্গ ডাহুকের কান্নার সাথে ভেসে আসে
একজোড়া জ্বলজ্বলে চোখের ভেতর থেকে ঠিকরে
বেরিয়ে আসা জলের শব্দ, করুণ আর্তনাদ
আর ভেসে যায় নিঃসীম চরাচর, ভেসে যায় ধরলার বুক
কোথাও কোনও স্বপ্ন পড়ে নেই, কোন স্মৃতি রেখে যায়নি কেউ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





