somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(আলো থেকে) অন্ধকারে যাই

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শহরের সমস্ত নৈশ প্রহরীরা তখন অসভ্য শয়ানে গ্যাছে পরিশ্রান্ত শকুনের মতন
আর এই ফাঁকে তাড়া খাওয়া শেয়ালের মতন ভাগাড়ের মালিকেরা
সাবাড় করার সন্ধি করছিল;
জলের সন্তরণে নগর পুড়ে ছাই হবার আগেই সমস্ত
নগরবাসী তল্পিতল্পাসহ গ্রামে ভীড় জমালেন
আর গ্রামবাসীরা দ্যাখলেন; তাদের
তল্লাটে অনাহূত অতিথিদের কারোরই ধড়ে মাথা নেই;

সমব্যথিত গ্রামবাসীরা মুণ্ডুহীন মারা খাওয়া নগরবাসীদের শরীর ঢেকে দিলে
শহরের সমস্ত কিশোরেরা আত্মহত্যার জন্য দলে দলে প্রস্তুতি নিলেন
আর তখন আলোর শরীরের ফোয়ারা বেয়ে নেমে আসা গাঢ়
অন্ধকারে নিশি জাগা ডাহুকেরা মৃত্যুকে আলিঙ্গন করছিল সাদরে।

সকলেই তখন সমস্বরে বলাবলি করছিলেন-
কিছু একটা হচ্ছে-
কী হচ্ছে; যদিও সেটা কেউই স্পষ্ট বলতে পারেননি
কিছু একটা হচ্ছে সেটা টের পেয়ে পালিয়ে গেলো-
ভাগাড়ের শকুন;
শহরের নেড়িকুত্তা;
গঞ্জের সমস্ত বণিকেরা-
এমন কী বেশ্যাপাড়ার সমস্ত খদ্দেরেরা।

তখন অসভ্য শয়ান ছেড়ে জেগে ওঠা শহরের সমস্ত নৈশ প্রহরীরা দ্যাখলেন-
শহর এখন শকুনের দখলে।

সেখানে আর কোন নৈশ প্রহরীর দরকার পড়ল না
নৈশ প্রহরীর মালিকেরা প্রহরীর শরীর থেকে
চোখ
বুকের জমিন আর
উরুর থকথকে মাংস
খাবলে খুবলে খেতে শুরু করল
আর হাড়-গুড় দিয়ে বাঁশি বাজাচ্ছিল
যুবকেরা।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×