somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় আছি আমরা, কোথায় যাচ্ছে আমাদের দেশ?

২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝেই বড় একটা দীর্ঘশ্বাস ফেলে একটা জিনিস চিন্তা করি, হায়রে আমার সোনার বাংলাদেশ, কই যাচ্ছে এটা দিন দিন?

আশে পাশে অনেককেই দেখছি খুব জোরে সোরে বাইরে যাবার চেষ্টা করছে। কেন? কারণ এখানে টেকা যাচ্ছে না। সবজায়গাতেই প্রবলেম। সামাজিক অবস্থা যাচ্ছেতাই। গাড়ী কিনবেন! উপায় নেই, দুদিন পর পর গ্যারেজে পকেট ভর্তি টাকা নিয়ে দৌড়াতে হবে কারণ এক্সিডেন্ট করে গাড়ি ভচকে গেছে। দোষ কি আপনার ছিলো?

নাহ্। আমার পাশ দিয়ে যাবার সময় বাস তার লেজ দিয়ে হালকা ধাক্কা মেরে গেছে তাইতেই গাড়ী রাস্তায় উল্টে না গেলেও পুরো একটা চক্কর খেয়েছে। আমি কারও সাথে টেক্কা দিচ্ছি না, আগে যেতে চাও? যাও। তারপরও দেখা যাচ্ছে মেরে দিলো।

জ্যামে বসে আছেন, আপনার চোখের সামনে সাইড মিরর খুলে নিয়ে যাবে কিছুই করতে পারবেন না।

ঠিক আছে, প্রাইভেট গাড়ী বাদ। বাসে যাবো। যেতে পারবেন? তাও পারবেন না। ঠেলাঠেলি করে যাও উঠলেন, দেখলেন মানিব্যাগ হাওয়া বা মোবাইল হাওয়া (আমার গত সপ্তাহে হয়েছে)।

রাতের বেলা বিয়ের দাওয়াতে গেছেন বউ সহ ফেরার সময় কোন ট্যক্সি যাবে না। শীতের রাতে দাড়িয়ে আছেন রাস্তায়। কেউ যাবে না। পঞ্চাশ টাকা বেশী দিয়েও না। বলেন তো আমাকে তখন আপনি কি করবেন? কি চিন্তা করবেন?

মন খারাপ হয়ে আছে কালকের নিউজপেপারের উপর ছবি দেখে। একজন ছাত্রদলের নেতাকে পেছন থেকে মারছে এক ক্যাডার। হাতে কি! রেঞ্চ। সেটা যাতে হাত থেকে ছুটে না যায় সেজন্যে কাপড় দিয়ে সেটা পেঁচিয়ে রেখেছে। ছবিটার দিকে তাকিয়ে থাকলে আপনার মাথা একটু পর ঘুরতে শুরু করবে কারণ রক্তাক্ত মানুষটার (জানি না সে আসলে মানুষ নাকি, যারা রাজনীতি করে দেশ চালায় তাদের ...) রক্ত লেগে আছে সেই অস্ত্রটাতে। তাও মেরে যাচ্ছে। কি ভয়ানক ক্রুর দৃষ্টি সেই সন্ত্রাসীর চোখে। পেছনে কর্ডন করে আছে পুলিশ। কিভাবে সম্ভব এই মারামারি!

আমি কোন দল করি না। কিন্তু পুলিশের উপস্থিতিতে কিভাবে একজন আরেকজনকে মারতে পারে! সেটা যে দলের লোকই হোক!

আরেক ছবিতে দেখা যাচ্ছে রাম দা নিয়ে মহড়া। আচ্ছা সংসদে বসে সাংসদরা যে চিল্লাচ্ছে যে দোষীদের উপযুক্ত শাস্তি দেয়া হবে, এই ছবি পাবলিশ হবার পরও কি তাদের বের করা সম্ভব নয়?

আমাকে বলেন, কোথায় আছি আমরা। কোথায় যাচ্ছে আমাদের দেশ?
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×