somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

--শব্দেরা ছলনা করেছিল বলে যে খুনি হয়েছিল !--

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্পষ্টতই
অন্তরালের ঘুমন্ত গল্পের সংলাপেরা দখল নিলো নীলের !
দৃশ্যত
বিবর্জিত , আবর্জনাসম হয়ে উঠে বিচ্ছিন্ন শব্দ সব।
ঘুমিয়ে থাকা মেঘদল
সাদা এবং নোংরা
ক্লান্ত এবং উচ্ছ্বসিত
তপ্ত হয়ে উঠে হঠাৎ
হঠাৎ বৃষ্টি হতে ,
বিশ্বাস করো আদমেরা মেঘেদের ক্লান্তিতে অবসাদ নেই , ওরা ক্লান্ত হয় উচ্ছ্বসিত বৃষ্টি হতে !
রিমঝিম ঝুপঝাপ ঝমঝম !
বৃত্তবন্দী সংলাপে ডুবে থাকা নীল দিগন্তের পুষ্প-দগ্ধ ছাই, হয়ে উঠে ঝর্ণাধারা !
শীতল হয়ে উঠা মস্তিস্কে কার্যত কোন ভাবনা নেই
সদ্য ফোটা লাল গোলাপের খুনি , দন্ডপ্রাপ্ত আসামী কিংবা সেই বোকা শব্দবালক
শব্দেরা ছলনা করেছিল বলে যে
খুনি হয়েছিল !
অথচ স্পষ্টতই , দৃশ্যত ছায়াবন্দী সিগ্যালের ঝাঁক কিংবা বর্ষার প্রথম বৃষ্টি কণা আর আপ্লুত করেনা ! আর ইচ্ছে হয়না সমুদ্রগামী পাখিদের ডানায় স্বপ্ন মেখে দিতে, ইচ্ছে হয়না বজ্রপাতের স্থিরচিত্র ধরে রাখতে !
মনে পড়ে করুণ ব্যাথায় কুঁকড়ে উঠা গল্পের কথা
যা কিনা ছুটতে থাকা হরিণের সাথে পাল্লা দিয়ে
হেরে গেল , তারপর প্রিয় অসুখ নিদ্রাচ্ছন্নতায় অসহায় সমর্পণ !

হুম সেই গল্প , যে গল্পের প্রথম লাইনেই লিখা ছিল
“ব্যাক্তিগত আর্তনাদে জাগতিক বিষাদ পূর্ণ করে বস্তুত দুর্বলেরাই কেবল।“
গল্পের সদ্য ফোঁটা গোলাপের রঙ ক্রমশ আবর্জনা হয়ে উঠেছিল
বিবর্ণ আর পরাজিত শব্দবালক তাই আজন্ম তৃষ্ণা মেটায় লালে
অথচ
এখন কেবলই অন্ধকার , গলতে থাকে স্মৃতিকাতর শূন্য হৃদয়।
দৃষ্টিসীমায় গল্প অস্পষ্ট , আড়ষ্ট !
শব্দবালকের অসহায় আত্নসমর্পন
আরেকবার , সাদা এবং নোংরা মেঘদলের পতনে!
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৮
৫৪টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×