somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্নবাজ অভি
দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

কৃষ্ণচূড়ার কান্না!

১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কৃষ্ণচূড়ায় গোপন বৈঠক --------
মেঘদলের সাথে কৃষ্ণচূড়ার সংঘাতে ,
শহুরে কবিদের শব্দগুলো বড্ড একঘেয়ে হয়ে পড়েছে !
আকাশচুরি সেতো লাল-হলুদের মুগ্ধতায় হয়না । অযাচিত ব্যাপ্তিতে মেঘেরা পতনে ভীরু
তাই
শহুরে কবির শ্রান্ত দুপুরের শব্দ-সন্ধান যুদ্ধে , রৌদ্রের মলিনতাই তার একমাত্র উপহার কিংবা ... উপহাস !
এ তল্লাটে কয়েকটি ঘাসফুল আর কবিতার খেরোখাতা ছাড়া কিছু নেই । খেরোখাতায় বন্দী কয়েকটি কবিতা , কিছু পংক্তি , দীর্ঘায়িত করে রাখা আঁধার- ভালোলাগা-শূন্য বিকেল !
ততক্ষণে কৃষ্ণচূড়াদের বৈঠক শেষ হলো বলে
ওরা নাকি রাজপথে মিছিলে যাবে
বংশীবাউল কবিরা আজকাল বৃষ্টি-উল্লাস করে, সেই কবেকার ছিটেফোঁটা জল নিয়ে মেতে থাকে অথচ মহাজাগতিক কত –শত ধন্দ নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়ার দল! সেদিকে কারো খেয়ালই নেই । মাঝে মাঝে দু একজন ফটোগ্রাফার এসে স্থিরচিত্রে বন্দী করার পায়তারা করে, ডাল-পালার ছিদ্রে তার দৃষ্টি ও গিয়ে থমকে থাকে কঙ্কালসার মেঘেদের শরীরে।
তাই নাগরিক পথচলা থমকে দিয়ে রাজপথের দখল নিবে শহরের সব রক্তলাল কৃষ্ণচূড়ার দল। মেঘদলের পতন পিয়াসী কবিদের শব্দঘোরে কুৎসিত বিষণ্ণতা না আসা পর্যন্ত ওরা করবে আমরণ অনশন ! কেন কবিরা বুঝেনা ... শরীরে রক্ত মেখে ঠাঁই দাঁড়িয়ে থাকা অর্থহীন নয় ! অথচ সদ্য প্রেমে পড়া যুবতীর শূণ্য দৃষ্টির শেষ রেখাটা কৃষ্ণচূড়ার লালেই।
অথচ ব্যর্থ কবির দল ছাইপাস লিখে বেড়াচ্ছে !!

উৎসর্গঃ বৃক্ষ সংক্রান্ত পোষ্টে বৃক্ষের অধিকার ই বেশী ! এই পোষ্ট টি বটবৃক্ষ কে উপহার দেয়া হইলো!
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৮
৬২টি মন্তব্য ৬২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×