somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

❑ কর্মের গুরুত্ব

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাকিবের মনটা আজ বেশ ফুরফুরে, হবে না কেন? আজ যে তার চাকুরীর প্রথম দিন। খুব বড় এক ব্যবসায়ীর পার্সোনাল এসিসট্যান্ট হিসেবে চাকরী পেয়েছে সে, বেতনও খুব ভাল। গ্রামে এইচ.এস.সি পাশ করে মফস্বল শহরে সাধারণ এক কলেজে অনার্স পাশ করে। শহরে আসার পর অনেক কষ্ট করে পড়াশুনা করেছে সে। তার বাবার এত টাকা ছিল না যে ছেলেকে শহরে পড়াশুনা করাবেন, কারণ সে ছাড়াও তার পরিবারে আরও দুই ভাই-বোন আছে যাদের পড়ার খরচ তাদের বাবাকেই জোগাড় করতে হয়। তাই টিউশনি করে, ছোটখাট পার্ট-টাইম চাকরী করেই নাকিব তার পড়ার এবং থাকা-খাওয়ার খরচ যোগাত। অনার্স পাশ করেই ঢাকায় আসে নাকিব, ভাল এক চাকরীর সন্ধানে। কিন্তু ঢাকা শহরে ভাল চাকরি পাওয়া আর সোনার হরিণ পাওয়া, দুটো একই কথা। তাই এতদিন এক বন্ধুর সাথে মেসে এক খাটে থেকে, কিছু টুকটাক টিউশনি করে যে টাকা জোগাড় করত, তা দিয়ে নানান জায়গাতে হয় সিভি দিত, আর না হয় ইন্টারভিউ দিত। শেষমেশ এক বড় কোম্পানির বসের পার্সোনাল এসিসট্যান্টের চাকরীর বিজ্ঞাপন দেখে এখানে ইন্টারভিউ দিতেই চাকরীটা হয়ে যায়। নাকিব এখনো তার বসকে দেখেনি, ইন্টারভিউ নিয়েছিল মালিকের বড় ছেলে। তার কাজ হল সকালে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে সন্ধ্যায় মালিক বাসায় যাওয়া পর্যন্ত উনার সাথেই থাকতে হবে। প্রথমে নাকিব কিছুটা ইতস্তত করলেও বেতনের কথা শুনে আর না করে নি।

নাকিব সকাল সকাল অফিস থেকে দেয়া ঠিকানাতে পৌছে গেল। সুবিশাল দোতলা বাড়ি, গেট থেকে বাসার দুরত্বই হবে প্রায় আধা কিলোমিটার। নাকিব দারোয়ানকে তার পরিচয় দিতেই দারোয়ান গেট খুলে দিল। বাড়ির সামনে পুরো এলাকা জুড়ে বিশাল বাগান। নাকিব তার কাজের প্রথম দিন বলেই নির্ধারিত সময়ের কিছুটা আগেভাগেই এসে পড়েছে। বাসার দিকে এগোতে এগোতে বাগানের দিকে চোখ পড়ল তার, দেখল এক বয়স্ক লোক বাগানে ফুলের গাছে পানই দিচ্ছেন। পড়নে উনার খুব ঢিলেঢালা পোশাক, সারা পোশাক জুড়ে মাটির ছোপ। নাকিবের বুড়ো মানুষটাকে কাজ করতে দেখে কিছুটা খারাপই লাগল। সে কি ভেবে যেন লোকটার কাছে গেল। গিয়ে বলল,
- আসসালামু আলাইকুম, চাচা।
- ওয়ালাইকুম আসসালাম।
- কেমন আছেন চাচা?
- ভাল, কে তুমি?
- চাচা, আমি আপনাদের মালিকের নতুন কর্মচারী, নাকিব।
- ওহ আচ্ছা, তা এখানে এলে যে?
- এমনি চাচা, আমার কাজ তো আরও দেরিতে শুরু। তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলে সময়টা পাড় করি।
- হুম, তা কি বলবে বল?
- তা এখানে কতদিন ধরে কাজ করছেন চাচা?
- এই বাড়ি যখন থেকে তৈরি হয়েছে, তখন থেকেই।
- ওহ, আপনি তো তাহলে স্যারের অনেক পুরাতন লোক?
- হুম।
- এত বয়স হয়ে গেছে আপনার, তবুও মালীর কাজ করছেন, কষ্ট হয় না?
- কষ্ট কিসের? কর্ম করে খেতে আবার কষ্ট লাগে?
- তা ঠিক বলেছেন। তা আপনার ছেলেমেয়ে নেই?
- আছে, তবু আমি তাদের টাকা নেই না, নিজের কামাই-রুজিতে নিজে খাই।
- ওহ, ভাল। আচ্ছা চাচা যাই, দোয়া করবেন আমার জন্য, কাজের প্রথম দিন কিনা!
- আচ্ছা যাও।

নাকিব চলেই আসছিল, তবুও আবার উনার কাছে গিয়ে বলল,
- একটা কথা বলব চাচা?
- বল!
- আমার বাবা যদি এখন এখানে থাকতেন তবে আমি কাজে আসার আগে অবশ্যই উনার পা ছুঁয়ে সালাম করে কাজে আসতাম, উনিতো এখানে নেই। আমি যদি আপনার পা ছুঁয়ে সালাম করি, আপনি কি রাগ করবেন?
বুড়ো মানুষটা একটু হাসি দিয়ে বললেন, “এতে রাগ করার কি আছে বাবা?”

নাকিব উনাকে পা ছুঁয়ে সালাম করল। মানুষটা নাকিবকে অনেক আশীর্বাদ করে দিল। নাকিবের মনটাই ভাল হয়ে গেল। সে বিশাল বাড়িটাতে ঢুকতেই কাজের মহিলা তাকে ড্রয়িং রুমে নিয়া বসাল। প্রায় ১৫-২০ মিনিট অপেক্ষা করার পর কাজের মহুলা এসে বলে গেল যে তার মালিক আসছেন কিছুক্ষণের মধ্যেই। নাকিব সিঁড়ি দিয়ে তার মালিককে নামতে দেখে যারপরনাই অবাক হল, কিছুক্ষণ আগে নাকিব মালী ভেবে যার সাথে কথা বলেছে, উনিই হলেন তার বস। নাকিবের বস তার ফ্যাকাশে মুখখানা দেখে বলল,
- এভাবে হা করে কি দেখছ বাছা?
- না, মানে, আপনি না একটু আগে কাজ করছিলেন বাগানে?
- তো? তাতে কি হয়েছে? নিজের কাজ নিজে করাতে কিসের লজ্জা?
- না, আমি তা বলছি না, কিন্তু আপনি এত বড় কোম্পানির মালিক, এত সহায়-সম্পত্তি আপনার? তারপরও এভাবে বাগানে কাজ করছিলেন!
- শোন বাছা, কোন কাজকেই কখনো ছোট ভাবতে নেই। মানুষ বড় হয় তার কর্মে, তার ধন-সম্পদ অথবা বেশ-ভূষণে নয়।

লেখকঃ undefinedggundefined Mustafa Anwar (স্বপ্নবাজ শাওন) undefinedggundefined

লেখকের ফেইসবুক আইডিঃ undefinedggundefined http://www.facebook.com/nabeel.sjc undefinedggundefined

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×