আমার একটা স্বপ্ন আছে। বাংলাদেশকে নিয়ে ছোট্ট একটি স্বপ্ন।
স্বপ্নটা ঘুমের ঘোরে দেখা নয়, বাস্তবতার আলোয় দেখা।
আমি স্বপ্ন দেখি একটি স্বনির্ভর বাংলাদেশের। যেখানে না খেতে পেয়ে কোনো মানুষ মারা যাবেনা, শীতবস্ত্রের অভাবে কোনো বৃদ্ধ বৃদ্ধা শিশু-কিশোরকে পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে হবেনা।
স্বপ্ন দেখি একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশের। যেখনে গ্রেনেড বিস্ফোরণে নিরীহ মানুষের প্রাণ দিতে হবেনা, কোনো সন্ত্রাসীর সন্ত্রাসের ভয়ে বাধ্য হয়ে তাকে ভোট দিতে হবেনা। যেখানে কোনো বিচারক এর উপর হামলা হবেনা, অন্যায় করে কোনো অপরাধী পার পেয়ে যাবে না।
স্বপ্নটা একটা লোড শেডিং মুক্ত ডিজিটাল বিদ্যুতে স্বয়ংসম্পুর্ন বাংলাদেশের, যেখানে ঘরে ঘরে পৌছে যাবে বিদ্যুত এর আলো। বিদ্যুত এর অভাবে থেমে যাবে না কোনো কল-কারখানা, বিঘ্নিত হবেনা কোনো শিক্ষার্থীর জীবনের কোনো গুরুত্বপূর্ন পরীক্ষার প্রস্তুতি। টেলিভিশনের মতই প্রতিটি ঘরে থাকবে কম্পিউটার।
স্বপ্ন দেখি একটি যানজটমুক্ত দেশের, যেখানে মানুষকে তার কর্মস্থলে যেতে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকা পরে থাকতে হবে না।
স্বপ্নের এখানেই শেষ নয়। কিন্তু পোস্ট আপাতত এখানেই শেষ। ভবিষ্যতে আরও বিস্তারিত লিখব আশা করি। পোস্ট পড়ার জন্য ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১১ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





