somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাঁতাকল

২৫ শে মে, ২০১২ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু মামলায় গতি নেই, তদন্তে নেই কোনো প্রাণ
তারমধ্যে ইলিয়াস আলী'র নিখোজ মামলা সহ এর মধ্যে আছে সাগর- রুনি মামলা !!
আর চাঞ্চল্যকর মামলা বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের নিকটে গাড়ি পোড়ানো'র মামলা!!! অবিস্সাস্য দ্রুতগতি সেই মামলাতে! সবকিছু এগোচ্ছে অত্যন্ত দ্রুতগতিতে, দেখে বড় গর্ব হয়! আহা! দেশের বিচারের কি ব্যবস্থা, ন্যয় বিচারে কি হন্তদন্ত সবার! হ্যাঁ ঠিক তখন, যখন বিরোধীদলীয় জনা চল্লিশেক নেতা রয়েছেন আসামির তালিকায় । হায়রে রাজনীতি, শুধু আজকের আমাদের আওয়ামিলীগ না, বি.এন.পি. বলেন বা যেকোনো রাজনৈতিক দল, ঘটনা ওই একই, হয় কখনো তাদের দলীয় মামলা ধামাচাপা দেয়া, দলীয় খুনিকে মাফ করে দেয়া থেকে হেন কাজ নাই তারা পবিত্র বিচারব্যবস্থা কে করতে বাধ্য করছেনা । এই কি সেই স্বাধীন বিচারব্যবস্থা? যা আমরা স্বপ্নে দেখেছিলাম?
প্রতক্ষ-পরোক্ষ বিচারব্যবস্থা কে জিম্মি করে রেখেছে সরকার, আজ আওয়ামী- কাল জাতীয়তাবাদী, এ যেন চলতেই থাকবে, জনগনের প্রত্যাশার এই যাতাকলে পিষ্ট হওয়া কোনদিন বন্ধ হবেনা ।।
আজ সংবাদ-পত্রে মাইনাস-টু এর ষড়যন্ত্র চলছে বলে প্রধানমন্ত্রীর আশংকার কথা জানা গেলো । ভাবছি, যে খারাপ হতনা কিন্তু, একই যাতার মাঝে পরে পিষ্ট হয়ে মরার থেকে নতুন এক যাতা তো অন্তত মন্দের ভালো! ওনাদের দুজনকে বলতে চাই, আমরা আপনাদের চাইনা ! দল থাকলে থাক, আপনাদের নির্বুদ্ধির আর হিংসার রাজনীতি আমরা আর চাইনা । নতুনদের আসাটা মেনে নিন, তরুনরা দেশের সব, তাদের প্রতিনিধিত্ব আপনাদের মত বার্ধক্যে ধুকে মরা মানুষদের দিয়ে হবেনা । আপনারা নিজের দল ও আখের ছাড়া কিছু বুঝতে শিখেননি । যাদের নাম বেচে পয়সা রোজগার করছেন, সেই মুজিব-জিয়া'র এতটুকুও আদর্শ যদি দেখতে পেতাম, আমার সব দিয়েই আপনাদের জন্যই কাজ করতাম, কারণ দেশের জন্যে নিজেকে উত্সর্গ করতে কোনো আপত্তি নেই আমার । তবে আপনাদের জন্যে? ওই বার্ধক্কের আধার দলগুলোর জন্যে? ভোট কেন এই আমার মন থেকে থাকবে একরাশ ঘৃনা, আর ঘৃনা থাকবে ইসলামের নামে ক্ষমতার ও অর্থের পিছনে ছুটে চলা ওই নিকৃষ্ট রাজাকারদের জন্যও । যাদের চোখে কোনদিন এই দেশের জন্যে প্রেম দেখিনি, দেখিনি আমার দেশ মায়ের জন্যে ভালবাসা, তাদের মন থেকে ঘৃনা করি। আর আমি একা নই, দেশের তরুণ সমাজের কন্ঠ হিসেবে ৭০%(ঢাকা বিশ্ববিদ্যালয় জরিপ দ্রষ্টব্য) ই আমার মতই ভাবে, রাজনীতিকে ঘৃনা করে, এই দোষ তাদের না । এই দোষ ওনাদের মত বাজে একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরী করে দেশকে অন্ধকার থেকে আরো গভীর অন্ধকারে ঠেলে দেয়া বুদ্ধিহীন দেশ শত্রুদের ।
"একবার কি ভেবে দেখেছেন? আপনাদের দুইজনের চুলাচুলিতে দেশটা কোথায় গিয়ে ঠেকছে? একজন ভারতকে আর একজন পাকিস্তানকে, কেউ যুক্তরাষ্ট্রকে, কেউ যুক্তরাজ্যকে, খুশি করানোর নেশায় মেতেছেন, নিজেরদের পরিবার ও নেতাকর্মীদের পকেট ভরতে দেখছেন, লজ্জা করেনা ওই অযোগ্য হাতে দেশটাকে বিপথে চালাতে? মায়ের ক্ষতি চেয়ে দেখতে?
আর কত পিষবেন এই জনগনকে আপনাদের এই অসহ্য যাতা'র তলে? এবার বিদেয় হোন, পরিবর্তন এখন সময়ের দাবি ।
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×