দেশে নানাবিধ আতংক রয়েছে। জামায়াত আতঙ্ক, হরতাল আতঙ্ক, ভারত আতঙ্ক, মুল্যবৃদ্ধি আতঙ্ক, পানি-বিদ্যুত আতঙ্ক আরো কত কি!!!
তার মধ্যে এক ভয়াল মূর্তিমান আতঙ্কের নাম সাহারা খাতুন! না না, ভূল বুঝবেন না, আপনি খারাপ মানুষ হলে নিশ্চিন্তে থাকুন, ইনি আবার সাধারণ মানুষের আতঙ্ক । কেউ মারা গেলে উনি দায় নিবেন না, কেউ গুম হলে উনি দায় নিবেন না, দেশ গোল্লায় গেলেও উনি কিসু বুঝবেন না, বলবেন, "সব ঠিক আছে, দেশ এগিয়ে যাচ্ছে, আইন- শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো-হেন-তেন .. .. .. !!! "
স্বরাষ্ট্র মন্ত্রীর কাজ কি উনিকি জানেন? কতটা দায়িত্ব, উনি বুঝেন? অযোগ্যের হাতে ক্ষমতা তুলে দিলে যে কি ভয়ানক তার ফল হতে পার, ইনি তার বাস্তব প্রমান ।
সরকারগুলো আসলে ভুল করেনা, বেপারটা হচ্ছে তারা কেয়ার করেনা, আমাদের যান-মালের নিরাপত্তা(বেডরুম এর দায়িত্ব তাদের না দ্রষ্টব্য!), বা আমাদের জন্যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত হয়ত তাদের পক্ষে সম্ভব না, একারণে তারা চেষ্টাই ছেড়ে দিয়েছেন! কারণ এই গেম তো চলবেই! পাঁচ বছর আমি লুটব, পরের পাঁচ বছর আপনি! জনগন কি গেল তাতে আমাদের কি!
তাই আসুন সবাই, তাদের এই গেম এ সাহায্য করি সবাই মিলে, বর্তমান বিরোধীদলকে বিপুল ভোটে জিতাই সবাই মিলে, পরের পাঁচ বছর তো এই বর্তমান সরকারকেই আবার আনব তাইনা বন্ধুরা? ধ্বিক আমাদের প্রতি, কতটা জিম্মি আমরা এই দুজনের হাতে! দেশটা যেন একজনের বাপের, আরেকজনের স্বামীর সম্পত্তি, ভাগ বাটোয়ারা করে খাচ্ছে । বিবেককে জিজ্ঞাসা করুন। আমাদের কি মুখ ফিরিয়ে নিয়া উচিত নয় এই জড়তার রাজনীতি থেকে? চাই নতুন নেতৃত্ব, নতুন আদর্শ, চাই , নতুন কিছুর প্রত্যাশায়, সোনার বাংলার প্রত্যাশায় ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





