somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথের বাঁকে

১৮ ই জুলাই, ২০০৬ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তার স্বপ্ন?
যেখানে সবুজ ফসলের গান... বৃষ্টির সজীবতা... মেঠো ঘ্রাণ... বুদবুদের শিল্প আর আঁকা-বাঁকা মেঠো পথ ধরে হেঁটে যাওয়া উদভ্রান্ত পথিকের সৃষ্টিশীল ভাবনা মিলেমিশে একাকার... সেখানে। সৃষ্টিশীল পথিক...? হয়তো তাই! হয়তো নই। মাঝে মাঝে ভাবনারা আসে...যায়, পথিক আবেগী হয়। কতটা? সে নিজেই তা জানেনা। জানাটা স্পষ্টভাবে জানা কতটা জরুরী তার কাছে? কতটা?

তার পরিচয়?
সে অবশ্যই কেউ একজন। তারপরও সে কেউ নয়। সে কেউনা। হি ইজ নোবডি। তার একটা জন্মদিন আছে। আছে সম্বোধন করা যায় এমন একটি নাম... একটি ঘর... একটি সংসার... কিছু চেনা মুখ। তারপরও সে কেউ নয়। হি ইজ নোবডি!

পথচলা?
সবুজের হাত ধরে বহুদূরে...। পথের বাঁকে; সময়-অসময়ের ইশারায় সে দোল খায়। তবু, দারুন অসময়েও সে চায় কিনারা। খুঁজে যায়। তৃষ্ণাত্ত চাতকের মত ঘুরে ঘুরে পিপাসিত হয়। ডুব দিয়ে যায় গভীর থেকে গভীরে; অদ নাবিকের মত। কিছু পাওয়া যায় কি? মানব জীবনের গভীরতা কতটুকু মাপা সম্ভব? কতটুকু? জানে না সে। জানাটা ষ্পষ্টভাবে জানা খুব বেশি জরুরী নয় তার কাছে।

সমাপ্তি!
কিংবা ঝরে যাওয়া... একদিন আসবেই। দ্বিতীয়বারের মত? নাহ্ অতটা অ্যাম্বিসিয়াস সে নয়। পথের মায়াকান্না তার চেনা। সবুজ ফসলের ঢেউ, শনশন শব্দে মুখোরিত মেঠো পথ... কতটা দুঃখ ভোলায়? দুঃখ...? ধূর... কল্পবিলাসী পথিক। তফাৎ যা, তফাৎ যা। বেদনা, দুঃখ, কষ্ট, জ্বালা... এ-সব বহু আটপৌড়ে শব্দ। আটপৌড়ে অনুভূতি। এর চোখে কেবল আবেগ আছে, ঝরে যাওয়া আছে, আছে নিশ্চুপ আঁধার। নতুন সূর্যোদয়ের আভা তার চোখে তুই কখনো দেখবি নে। অচেনার মাঝে চিনে নে নতুন দিগন্তের ঠিকানা।

তুই বলিস- ওরা দুর্বল, ওদের হাত ধরে নিয়ে চল বহুদূরে! কিন্তু পথিক যে তা পারেনা। সে যে প্রতিশ্রুতি'র কাছে প্রতিজ্ঞাবদ্ধ! আমি পথিককে দোষ দিতে পারিনা। তাদেরও না। এটা নিয়তি আর সময়ের এক মনস্তাত্তি্বক খেলা। যেই জিতুক না কেন, পথিকের হার।

কেন এমন হয়?

তুই জানিস? তুই-ই বল!


--- 17-7-2006ইং
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:১৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×