somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর অন্যসব, অন্ধকার

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[রং=#4169ঊ1]
(1)

-- মা
-- বল বাবা
-- কেমন আছ তোমরা?
-- আমাদের কথা চিন্তা করিস না বাবা, তোর কি হয়েছে?
-- কই কিছু না
-- তোর গলা আজ দুর্বল দুর্বল, মার কাছে লুকাস না কিছু বাবা
-- আমি ভালো আছি
-- খাওয়া দাওয়া করেছিস?
-- করেছি
-- কোথায়?
-- আজ হোটেলে করলাম। কাল মনে হয় বাজার করতে হবে।
-- আল্লাহ তোর দিন কবে দিবে... (তিনি ফুফিয়ে কেঁদে ওঠলেন)
-- আহঃ কি শুরু করছো তুমি?
-- টাকা পাঠাবো?
-- আমি বলছি আমার টাকা লাগবে? টাকার সমস্যা নাইতো।
-- আমারতো মনে হচ্ছে তোর সমস্যা আছে কোথাও।
-- কোন সমস্যা নাই।
-- তোর কাকা ফোন করেছে?
-- একটা সমস্যা হয়েছে দেশে, তাই বাইরে থেকে কোন ফোন আসছে না।
-- আমি ফোন করবো?
-- তোমাদের কোনো কান্ডজ্ঞান নাই! আমি বলেছি ফোন করতে?
-- আচ্ছারে বাপ করবো না।
-- সবাই ভালো আছে?
-- আছে
-- পার*** পড়ালেখা কেমন করছে?
-- ভালো
-- আচ্ছা ঠিক আছে, রাখি মা।

(2)

-- কিরে কি হয়েছে?
-- কোথায়?
-- ঘরের বাতি নেভানো, ঝিম মেরে আছিস...
-- ও কিছু না। তোর কি অবস্থা? ইন্টারভিউতে কেমন করলি?
-- বাদ দে। তারপর কি সমস্যা তোর, বললি নাতো?
-- বলার মত কিছু না। মাঝে মাঝে মনে হয়, নিজের লাইফটাকে লাত্থি মেরে রিক্সার তলায় ফেলে দেই
-- কি বলিস!!!
-- তো কি বলবো? সমস্যা যখন আসে তখন টর্নেডোর মত আসে। সব বিপদ,আপদ মিছিল করতে করতে আসে
-- হুমমম
-- এখন দেখবি নেট চেক করে আরেকটা আপদ দেখবো
-- হা হা হা বলিস কি? চেক কর দেখি (রাজিব চোখের মনিতে হাসির ঘুড়ি ওড়ায়)
-- দেখলিতো! হা হা হা হা
-- কি হয়েছে তোর?
-- কই কিছু না :) স্বপ্নময়ী একটা হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠে তার মুখ।

ওরা ঝিম মেরে পড়ে থাকে, অন্ধকারে।

-- 'দোস্ত হবেনা মনে হয় চাকরীটা...'
-- 'আরে বাদ দে', ইংলিশ একটা কাটর্ুন দেখছিলাম... মুরগীর বাচ্চাটাকে বার বার বলা হচ্ছিল... ' Every Day is a New Day!'
-- 'হুমমমম'
-- 'হুমমম কিরে বেটা? কালকে আবার পিকনিক হবে'। পিকনিকের কথা শুনে রাজিব স্বাপি্নক হয়...সুখী স্বরে বলে_
-- 'অবশ্যই অবশ্যই, আমি কিন্তু আলুটাই থেতলাবো, বাকীসব তুই'
-- হা হা হা হা 'ঠিক আছে, ঠিক আছে'। অন্ধকারে দেখা যায় না তবু তারা একে অপরের দিকে তাকিয়ে স্বশব্দে হেসে চলে...। তারপর... আবার দীর্ঘ নিরবতা। হাতের নাগালে মুঠোফোন, রাজিব স্বপ্নময় হয়... নীল আলোর টুকরো বন্যা রুমের এককোন আলোকিত করে রাখে। ঐটুকুই কেবল রঙিন। পৃথিবীর অন্যসব, [/রং] অন্ধকার ।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×