অঙ্কুর তবু জীবনানন্দ ভালোবাসে!
২২ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অঙ্কুরের বয়স কম। এই ফাগুনে একুশ হবে। বয়সটা তার দখলে নেই, কেন? মাঝে মাঝে বড়সড় দীর্ঘশ্বাস বুকটা ফাটিয়ে বেরিয়ে আসে। তার হৃদযন্ত্রের কোথাও নিশ্চয়ই ফুটো আছে, তা যদি নাইবা থাকে তাহলে এতবড় তাইফুন কেবল 3 সেকেন্ডে শেষ! কোথাও ফুটো আছেই। হুমমম ফাঁকি আছে। সে ধরতে পারে না। একুশ...! হয়ে যাবে এই ফাগুনে। কি বিষন্ন দিনগুলো! তবু পেয়ারা গাছটায় যে ছাতা জমেছিল তারা একদিন ঝরবে...! বেলি ফুলগুলো... ফুটবে আবার। নিরালায় দাঁড়িয়ে থাকা বাতাবি নেবুটাও মিষ্টি-মাতাল গন্ধ ছড়াবে... আর গিটারটা? ধূলোর আস্তর নেই ওতে, আর। বেসুরে মেঘেরা ভেসে ভেসে হাতের পরে খেলা করে! অন্ধরাতে আবেগ ঢেকে বাজিকর লুকনো হাসি ফোঁটায় শুকনো ঠোঁটে... সেতো এই ফাগুনেই!
একজন মানুষ ঠিক কতটা স্বপ্ন দেখতে জানে? হা করে ঘুমিয়ে থাকা রাজিবের নিজের কতটুকু স্বপন আছে? আর নোয়াখালি রাজ্জাকের জীবনটায় লুকিয়ে আছে ঠিক কতটা সরলতা? ভেতর বাহির, বাহির আর ভেতর... এতো কেন লুকনো আলেয়া মানুষের! গিটারটা নিত্য করে বেড়ায় হাতের পরে। বেসুরে, তালমাতাল... মন ভালো নেই, বেশি ভালো নেই... আ...জ আমার। ...অঙ্কুরের বুদ্ধি কম! এই ফাগুনে এর মাত্রা বাড়বে বৈ কমবে না। একুশ নিয়ে কবিতা লেখা যায়। অঙ্কুর কেবল জীবনানন্দ ভালোবাসে। আর কাউকে না। পৃথিবীর সব কবিতা ঘৃনিত তার কাছে! কালপুরুষের কবিতা...? সময় অপচয়! রবিদা? একেকটা গদ্য... আর শামসুর? ছানাছুর... কপি পেষ্ট! আহহহ তার কান্নাগুলোর কি নাম হবে তবে? কান্না নাকি পদ্য! মহা ঝামেলাময় জীবন... অঙ্কুর তবু জীবনানন্দ ভালোবাসে!
-- একুশ, ফেব্রুয়ারী 2007ইং
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন