বুনোহাঁস উড়ে যায় ঝিকিমিকি দিঘীর জলে
এই জলে এক সময় বহু সাঁতার কেটেছি
শাপলা তুলেছি
তৃষ্ণা মিটিয়েছি
আঁধার ডুবিয়েছি
আজ, দ্যাখনা কত সহজ করে তারার হাঁট বসেছে সেখানে।
ঐযে যেখানটায় বনোহলুদেরা আসর বসিয়েছে, সেখানে
দেখবি ছোট্ট এক কিশোর ছেলে একমনে কিসব ভাবছে
মিষ্টি কিছু
অদ্ভুত কিছু
হঠাৎ অকারণে সে ডুব দিয়েছে বালিহাঁস ধরবে বলে
অকারণে এলোপাথাড়ি ছুঁড়োছুঁড়ি করেছে
তারার হাঁটে পদ্ম তুলবে বলে!
আজ দ্যাখনা,
বুড়ো কৈশোরের নির্জন কোনো কোনে
সেই ছেলেটি একমনে কিসব ভাবছে
চোখের কোনে তার কিছু জল
টলমল করছে
অথচ একসময় এখানে সে বহু শাপলা তুলেছে
তারা দেখেছে
দুহাত ভরে ঢেউ তুলেছে
ভালোবেসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






