
ভাই, প্রেমে করা ভালো কিন্তু প্রেমে পড়া ভালো না!
- বুঝলাম না ভাই কি কইলেন!!!
বুঝার লাগবে না। একটা গল্প শোন। আজ থেকে ৫বছর আগে এক মেয়ের সাথে আমার প্রেম হয়। প্রেমের শুরুটা সাদা-সিধা সিনেমার গল্পের মতো। কলেজে এক সাথে পড়তাম, সেই থেকেই প্রেম। প্রথম কয়েকটা মাস ভালোই কাটলো তার পর থেকে শুরু হলো রাতে কল ওয়েটিং, ফেইজবুকে অফ লাইনে থাকা, থাকে বাহিরে বলে বাসায়, মা আছে পরে কথা বলবে।
প্রেমে একবার ফাটল ধরলে জোড়া লাগানো অনেক কঠিন
-ভাই আমি তো জানতাম...!!!!!!!!
তুই কি জানতি পরে হবে আগে গল্পটা শেষ করি। যা বলছিলাম, বলে মাথা বেথা ঘুমাব, আধা ঘন্টা পর ফোন দিলে কল ওয়েটিং, প্রশ্ন করলে বলে বিদেশ থেকে কোন মামা-চাচা ফোন দিছে, আজোব বাসায় এতো জন থাকতে তাকেই ফোন দেয়ার লাগবে?
- ভাই মা ফোন দিছে আজ যাই,বাকিটা আর একদিন শুনবো।
আমি উঠে পড়লাম কারন গল্পটা উনি ভূল বলছে, গল্পটা হচ্ছে, উনি যেদিন মেয়েটাকে প্রস্তাব দেন, সেই দিন জানতে পারেন মেয়েটা দেশের বাহিরে চলে যাবে। পরে চলেও যায়। বছর খানিক অপেক্ষা করেছে শান্ত ভাবেই এখন এই সব গল্প করেন দেখা হলেই। মেয়েটা হয়তো কোন দিনও যানবেনা তাকে কেঊ পাগলের মতো ভালোবাসে এখনও। কে জানে মেয়েটা হয়তো কোন ছেলেকে বিয়েও করেছে, এখন বাচ্ছা-কাচ্ছা নিয়ে প্লান করতেছে দেশে বেড়াইতে আসার জন্য।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ সকাল ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



