somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মব্যাবসায়ীদের প্রশ্নে সাবার আগে পরিস্কার সিদ্ধান্তে আসতে হবে

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দেশের মানুষ ধর্মপ্রান, কিন্তু ধর্মান্ধ না।

পুঁজিবাদের স্বভাব অনুযায়ী আর অন্য সব কিছুর মতই ধর্ম একটা আকর্ষনীয় প্রোডাক্টে পরিনত হইছে ব্যাবসায়ীদের কাছে। মুনাফার আকাঙ্খায় নৈতিকতার লেনদেন ঘটছে একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ভ্যালু সৃষ্টির উদ্দেশ্যে।

ব্যাংকিং মূলত একটা ইহিদী কনসেপ্ট, লাভজনক ব্যাবসা; সেইটারে মুসলমানী করাইতে পারলে এই দেশে তার বিক্রি বাড়ে- এমন সম্ভাবনা থেকাই ইসলামী ব্যাংকের সৃষ্টি। এখন তো প্রায় সবগুলা ব্যাংকেরই ইসলামী ব্রাঞ্চ চালু হইছে। যেমন, স্ট্যান্ডার্ড চাটার্ড মুদরাবা শাখা। আমি এই নৈতিকতার লেনদেন সমর্থন করি।

তেমন, এই দেশে জামাতীরাই একমাত্র পাওয়ারফুল লিবারেল ধর্মভিত্তিক দল। তাদের কর্মকান্ডে নৈতিকতার লেনদেন হাজির আছে। গনতান্ত্রিক রাষ্ট্রের আইন কানুন মাইনা তারা নিজেদের গঠন্তন্ত্র থেকা আল্লার নাম মুইছা ফেলতেও রাজী হইছে। মহিলা নেত্রীর সাথে জোট করতেও তারা আপত্তি করে নাই।

দেশে লিবারেল ধর্মভিত্তিক রাজনীতি জারি থাকলে চরমপন্থী ধর্মভিত্তিক দল তেমন পাত্তা পায় না। কারন, মানুষ ধর্মপ্রান, ধর্মান্ধ না। ফলে, হিজবুত তাহরির বা বাংলা ভাইদের যত সহজে নিষিদ্ধ করা গেছে, জামাতরে নিষিদ্ধ করা তত সহজ কাম না।

চরমপন্থী জঙ্গি ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাইতে চাইলে এইসব লিবারেল দলগুলারে এনকারেজ করা কর্তব্য। জাতীয় কিংবা আন্তর্জাতিক পাওয়ার স্ট্রাকচারও এই নীতিতে চলে। আর, জামাতরে নিষিদ্ধ করা গেলেই তো তারা বিলুপ্ত হবে না, জঙ্গি সংগঠন হিসাবে কর্মকান্ড চালাইতে থাকবে। ফলে, জামাত নিষিদ্ধের লাভ ক্ষতির হিসাব মিলাইতে সরকার বেকায়দায় আছে অনুমান করি।

গনজাগরন মঞ্চের বিরোধিতা করতে গিয়া ধর্মরে ব্যাবহার কইরা সফলতা পাইছে বিপক্ষ শক্তি। হেফাজতে ইসলাম তাদেরই তৈরী করা জমায়েত। এই বিপক্ষ শক্তি জামাতীদের সাপোর্টে চলে টের পাই। তবে, গনজাগরন মঞ্চের বিরুদ্ধে সৃষ্ট কনফিউজ মুসলমানদের সমর্থন আছে এই জমায়েতে।

তো, সরকার চাইলে সহজেই এই জমায়েতরে পলিটিক্যাল পাওয়ার হিসাবে এনকারেজ করতে পারে। তাতে জামাতরে নিষিদ্ধ করার সিদ্ধান্তে ক্ষতির পরিমান কমে। যুদ্ধাপরাধীদের ফাঁসি দেয়া গেলে বাকী জামাতীরা এই জমায়েতে যোগ দিয়া তাদের ধর্মব্যাবসা নিশ্চিন্তে চালাইতে পারে।

এই দেশে রাজনীতি করতে গেলে ধর্মব্যাবসায়ীদের প্রশ্নে সাবার আগে পরিস্কার সিদ্ধান্তে আসতে হবে, তাদেরকে স্পেস দিতে হবে- এই বিষয়ে কোন সন্দেহ নাই। বুলেটে গরু আর শুকরের চর্বি লাগানোর থিওরীতে বিশ্বাস রাইখা যেই সিপাহী বিপ্লবের সূত্রপাত, বাঙ্গালীর সেই ইতিহাস মাথায় রাইখাই যে কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া জরুরী।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×